ETV Bharat / state

আজ আবহাওয়া শুষ্ক থাকলেও মঙ্গলে দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

WB Weather Update: বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করেছে ৷ তবে আজ আবহাওয়া শুষ্ক থাকবে ৷ কিন্তু আগামিকাল অর্থাৎ 27 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের দুই-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

WB Weather Update
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2024 at 8:49 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 26 ফেব্রুয়ারি: হালকা ঠান্ডার আমেজ এখনও রয়েছে। বসন্ত ঋতুুতে ঠান্ডার শিরশিরানি থাকলেও শীতের প্রত্যাবর্তনের আর সম্ভাবনা নেই । আজ রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ৷ আগামিকাল পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করেছে। এর প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে আকাশ মূলত মেঘলা ছিল। পূর্বাভাস মতোই রবিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হয়েছে ৷ আজ আবহাওয়া শুষ্ক থাকলেও, আগামিকাল অর্থাৎ 27 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের দুই-একটি জেলায় বৃষ্টিপাত হতে পারে ৷ বিশেষ করে পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেও মোটের উপর আবাহওয়া শুষ্ক থাকবে ৷ আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই ।

বুধবারের পর থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে প্রবেশ করার সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তাই নাতিশীতোষ্ণ আবহাওয়া আর পাওয়া যাবে না । পরিবর্তে গরম বেশ অনুভূত হবে । রবিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74 শতাংশ ।

আরও পড়ুন:

  1. সপ্তাহের প্রথম কাজের দিন কেমন কাটবে, জানুন রাশিফল
  2. আপনার প্রিয় ঠান্ডা পানীয় টয়লেটের জেদি দাগ দূর করে !
  3. অতিরিক্ত অ্যাপেল সিডার ভিনিগারের ব্যবহার ক্ষতি করতে পারে চুলের