ETV Bharat / health

একজন নতুন যোগব্যায়ামকারীর মনে কী প্রশ্ন জাগতে পারে ? আন্তর্জাতিক যোগ দিবসে জানুন বিস্তারিত

আপনি যদি প্রথমবারের মতো যোগব্যায়াম শুরু করতে যান, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন ।

world-yoga-day-yoga-wear-secrets-for-choosing-the-right-yoga-clothes
একজন নতুন যোগব্যায়ামকারীর মনে কী প্রশ্ন জাগতে পারে (Getty Image)
author img

By ETV Bharat Health Team

Published : June 20, 2026 at 12:47 PM IST

|

Updated : June 20, 2026 at 1:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বর্তমানে বিশ্বজুড়ে যোগব্যায়াম তার গুরুত্ব ও উপযোগিতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে । শারীরিক সুস্থতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি সবক্ষেত্রেই এটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে ৷ আর ঠিক এই কারণেই বহু মানুষ এখন তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করছেন ।

আপনি যদি প্রথমবারের মতো শরীরচর্চার রুটিনে যোগব্যায়ামকে যুক্ত করার কথা ভেবে থাকেন, তবে স্বাভাবিকভাবেই আপনার মনে বেশ কিছু প্রশ্ন জাগতে পারে ৷ যেমন কোন ধরনের ম্যাট কিনবেন, কেমন পোশাক বেছে নেবেন কিংবা কীভাবে শুরু করবেন । আপনার যোগব্যায়ামের যাত্রাটি যাতে নিরাপদ ও ফলপ্রসূ হয় ৷ যোগব্যায়াম সম্পর্কিত কিছু জরুরি বিষয় জেনে নেওয়া যাক ।

সঠিক যোগব্যায়ামের ম্যাট বেছে নিন

যোগব্যায়াম বা ইয়োগা অনুশীলনের জন্য আপনার একটি সঠিক ম্যাট প্রয়োজন । অনুপযুক্ত ম্যাট ব্যবহারের ফলে হাত ও পা পিছলে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে । তাই নতুনদের জন্য 4-6 মিমি পুরুত্বের ম্যাট আদর্শ ৷ কারণ এটি হাঁটু ও জয়েন্টে প্রয়োজনীয় কুশনিং বা আরামদায়ক আস্তরণ প্রদান করে । এছাড়া ম্যাটের উপাদানের দিকেও খেয়াল রাখুন ৷ টিপিই (TPE) বা রাবার দিয়ে তৈরি ম্যাট বেছে নেওয়া ভালো ৷ কারণ এগুলিতে ভালো গ্রিপ বা দৃঢ়তা পাওয়া যায় । পিভিসি (PVC) ম্যাট সস্তা হলেও এগুলিতে পিছলে যাওয়ার প্রবণতা থাকে ।

আরামদায়ক পোশাক পরুন: যোগব্যায়াম করার সময় এমন পোশাক পরুন যা আপনার নড়াচড়ায় কোনও বাধা সৃষ্টি করে না । খুব আঁটসাঁট পোশাক পরা এড়িয়ে চলুন ৷ কারণ যোগব্যায়ামে শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি এবং আঁটসাঁট পোশাক শ্বাস-প্রশ্বাসে অসুবিধা সৃষ্টি করতে পারে । একইভাবে, খুব ঢিলেঢালা পোশাকও এড়িয়ে চলুন, কারণ সেগুলিও নড়াচড়ায় ব্যাঘাত ঘটাতে পারে । সবসময় সুতির বা বাতাস চলাচল করতে পারে এমন (ব্রিদেবল) কাপড় বেছে নিন, যা ঘাম শুষে নেয় এবং ত্বককে শ্বাস নিতে সাহায্য করে ।

খালি পেটে যোগব্যায়াম করুন: যোগব্যায়ামের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল খালি পেটে এটি অনুশীলন করা । তাই সকালবেলা যোগব্যায়ামের জন্য সবচেয়ে উপযুক্ত সময় । যদি আপনি সন্ধ্যায় অনুশীলন করেন, তবে নিশ্চিত করুন শেষবার খাবার খাওয়ার পর অন্তত 4-5 ঘণ্টার বিরতি রয়েছে ।

শরীরের ক্ষমতার বাইরে জোর করবেন না: প্রথম দিনেই সোশাল মিডিয়ায় দেখা কোনও কঠিন আসন করার চেষ্টা করবেন না। শরীরকে প্রসারিত করার সুযোগ দিতে সহজ আসন—যেমন তাদাসন (মাউন্টেন পোজ), শশাঙ্কাসন (হেয়ার পোজ) বা সুখাসন (ইজি পোজ) দিয়ে শুরু করুন । কোনও আসন করার সময় যদি তীব্র ব্যথা অনুভব করেন, তবে পেশির ক্ষতি এড়াতে অবিলম্বে তা করা বন্ধ করুন । এছাড়া, যদি আপনার আর্থ্রাইটিস বা অন্য কোনও দীর্ঘস্থায়ী রোগ থাকে, তবে যোগব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন ।

শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিন: যোগব্যায়াম করার সময় শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া অপরিহার্য । আসন করার সময় শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিন এবং প্রতিটি নড়াচড়ার সঙ্গে দীর্ঘ ও গভীর শ্বাস নিন ও ছাড়ুন । প্রাণায়াম (শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম) দিয়ে শুরু করলে তা আপনার ফুসফুস ও মনকে শান্ত করতে সাহায্য করবে ।

  1. হাঁটার পর কি পায়ে ব্যথা হয় ? অজান্তে এই ভুল করছেন, আজই সাবধান হোন
  2. এই খাবার ও পানীয় থাইরয়েডের জন্য বিষের মতো কাজ করে, আজ থেকেই বাদ দিন
  3. ঘাম ঝরলে চর্বি কমে না, ফিটনেস বিষয়ক ভ্রান্ত ধারণাটি সম্পর্কে বিজ্ঞান কী বলে জানুন
Last Updated : June 20, 2026 at 1:07 PM IST