অধীর গড়ে পাঠানের সমর্থনে মমতার জনসভা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail
বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জনসভা (undefined)

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024 at 4:41 PM IST

|

Updated : May 1, 2024 at 5:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat
Mamata Banerjee LIVE: গত চারদিন ধরে মালদা ও মুর্শিদাবাদে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ঞা ব্লকের গ্রামশালিকা ডাক বাংলো কিষাণ মান্ডির জনসভা থেকে তারকা ক্রিকেটার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী। বড়ঞা ব্লকের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন। ফলে এই বিধানসভার উপর তৃণমূল সুপ্রিমো নিজেই বাড়তি নজর দিয়েছেন। তার জন্যই নির্বাচনী জনসভাটি কান্দি থেকে সরিয়ে বড়ঞা বিধানসভায় করা হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল নেত্রীর নির্বাচনী প্রচারে দু'টি সভাতে ইউসুফ পাঠান উপস্থিত থাকলেও বড়ঞায় ইউসুফের সমর্থনে প্রথম প্রচার সভা এটিই। 13 মে চতুর্থ দফায় এই কেন্দ্রে নির্বাচন রয়েছে। অধীরগড় হিসেবে পরিচিত বহরমপুর লোকসভা এবার প্রতিপক্ষ তিন রাজনৈতিক দলের কাছেই পাখির চোখ। পাঁচ বারের সাংসদ অধীরকে হারাতে মরিয়া তৃণমূল ৷

Last Updated : May 1, 2024 at 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details