ETV Bharat / sports

ভোটের জন্য সরছে না, পুরো আইপিএল হবে ভারতেই; দ্রুত বাকি সূচি ঘোষণা: জয় শাহ

Jay Shah on Second phase of IPL 2024: আসন্ন লোকসভা ভোটের কারণে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি সৌদি আরবে চলে যেতে পারে, এমনটাই কানাঘুষো শুরু হয়েছিল ৷ সেই সব খবর ভিত্তিহীন বলে জানালেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সংবাদসংস্থা পিটিআইকে তিনি একথা জানিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : March 17, 2024 at 3:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 17 মার্চ: সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল সরে যাওয়ার খবরে কোনও সত্যতা নেই বলে জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, সৌদিতে আইপিএল-17’র সংস্করণ সরানোর খবরের কোনও ভিত্তি নেই ৷ বোর্ড নির্বাচন ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল ৷ আগামিকাল নির্বাচন ঘোষণা হওয়ায়, এবার তার সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলের বাকি ম্যাচের সূচি তৈরি করবে বোর্ড ৷ আর খুব দ্রুত তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জয় শাহ ৷

গত দু’দিন ধরে ভারতীয় ক্রিকেটের অলিন্দে একটা কানাঘুষো চলছিল যে, লোকসভা নির্বাচনের জন্য আইপিএল 2024-এর দ্বিতীয় ধাপের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যেতে পারে ৷ এমন খবরও পাওয়া যাচ্ছিল যে, প্রত্যেক ক্রিকেটারদের তাঁদের ফ্র্যাঞ্চাইজির কাছে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ কিন্তু, সেই সব গুজব বলে উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব ৷ তিনি জানিয়ে দিয়েছেন, 2019 সালে লোকসভা নির্বাচনের সময় যেভাবে আইপিএল হয়েছিল, এবারেও সেই একইভাবে পুরো টুর্নামেন্ট ভারতে হবে ৷

জয় শাহ পিটিআইকে জানিয়েছেন, "পুরো আইপিএল ভারতে হবে ৷ আমরা বাকি সূচি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলব ও তা ঘোষণা করব ৷ পুরো টুর্নামেন্টটাই ভারতে হবে ৷ ঠিক যেমনটা 2019 সালে আগের লোকসভা নির্বাচনের সময় হয়েছিল ৷ আমরা শুধু নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার অপেক্ষায় ছিলাম ৷"

এনিয়ে আজ সকাল আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল জানিয়েছেন, "আইপিএল দেশের বাইরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ আর টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যাওয়ার সব খবর ভিত্তিহীন ৷"

উল্লেখ্য, 2009 সালে আইপিএল-এর দ্বিতীয় সংস্করণের পুরোটাই দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে গিয়েছিলেন টুর্নামেন্টের তৎকালীন চেয়ারম্যান ললিত মোদি ৷ সেবার লোকসভা নির্বাচনের কারণে একটি ম্যাচও ভারতে হয়নি ৷ আর 2014 সালে আইপিএলের প্রথম ভাগ সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছিল ৷ আর দ্বিতীয় ভাগ হয়েছিল ভারতে ৷ সেই দু’বারেই কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার ৷

আরও পড়ুন:

  1. সকালে শহরে পৌঁছে বিকেলে অনুশীলনে বিধ্বংসী মেজাজে রাসেল
  2. নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি মনীশের
  3. আবেগ উসকে কলকাতায় পা গম্ভীরের, নাইট অধিনায়ককে নিয়ে ফের জটিলতা