ETV Bharat / state

আজ বর্ধমানে মুখ্যমন্ত্রী, দুই জেলার আধিকারিকদের নিয়ে করবেন প্রশাসনিক বৈঠক

Mamata Banerjee Administrative Meeting: পূর্ব ও পশ্চিম বর্ধমানের আধিকারিকদের নিয়ে আজ প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর ৷ উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : January 24, 2024 at 9:41 AM IST

|

Updated : January 24, 2024 at 10:12 AM IST

2 Min Read
Choose ETV Bharat

পূর্ব বর্ধমান, 24 জানুয়ারি: বর্ধমান শহরে আজ বুধবার দুপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শহরের গোদার মাঠে পূর্ব ও পশ্চিম বর্ধমানের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক সভা করবেন তিনি ৷ এই প্রশাসনিক সভাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে । মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে এসে এদিনের সভায় যোগ দেবেন। মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়াও দলীয় বিধায়ক ও সাংসদরা।

মঞ্চ থেকে দুই জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন। এছাড়াও এদিনের মঞ্চ থেকেই বেশ কিছু উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেওয়া হবে । মঙ্গলবার মঞ্চের সামনে হেলিপ্যাড ঘুরে দেখেন আধিকারিকরা । বিকেল নাগাদ মঞ্চের কাজ দেখে যান মন্ত্রী স্বপন দেবনাথ । ছিলেন প্রশাসনের আধিকারিকরাও।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কয়েকশো প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে আছে রাস্তাশ্রী প্রকল্পের আওতায় জেলাজুড়ে 390টি রাস্তা যার দৈর্ঘ্য 519.58 কিলোমিটার, রায়না-দামিন্যা ভায়া গোতানের রাস্তা দৃঢ় করণের কাজ, কাটোয়া মহকুমা হাসপাতালে 100 শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল, একাধিক জায়গায় নলবাহী পানীয় জল প্রকল্প। এছাড়াও উদ্বোধন করবেন পূর্ব বর্ধমান জেলার নবনির্মিত প্রশাসনিক ভবন, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্মিত অক্সিজেন মেনিফোল্ড বিল্ডিং, এক কোটি টাকা ব্যয়ে ইউরোলজি মেশিন স্থাপন ও কচুরিপানা থেকে হস্তশিল্প সামগ্রী প্রস্তুত করার জন্য 47 লক্ষ বরাদ্দের কাজ ৷

এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সরকারি আইটিআই ওয়ার্কশপ ভবনের জন্য উলম্ব সম্প্রসারণ, নলবাহিত জল সরবরাহ, রাস্তার সংস্কার, নতুন পাবলিক হেলথ ইউনিট ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা-সহ বেশ কিছু উদ্বোধন হল। পাশাপাশি 547টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর মধ্যে উল্লেখযোগ্য হল বর্ধমান আরামবাগ রাস্তা প্রশস্তিকরণ ও দৃঢ়ীকরণ, 200 ছেলে এবং 200 মেয়ের জন্য নতুন হস্টেল ভবনের শিলান্যাস, 36টি বিদ্যালয়ে 36টি সায়েন্স ল্যাব, 30টি লাইব্রেরি নির্মাণ-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস ৷

আরও পড়ুন :

  1. কংগ্রেসের চাহিদা 10-12টা আসন, দলকে একলা লড়ার প্রস্তুতির নির্দেশ মমতার
  2. জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই
  3. সব ধর্মের মানুষকে নিয়ে চলাই দেশের নেতার কাজ, নাম না করে মোদিকে নিশানা মমতার
Last Updated : January 24, 2024 at 10:12 AM IST