ETV Bharat / entertainment

মেয়ের ন্যায়বিচারের জন্য বাবার লড়াই, যাপনের গল্প বলে অস্কারে মনোনীত 'টু কিল আ টাইগার'

Oscar Nominated Documentary: ভারত ভিত্তিক তথ্যচিত্র 'টু কিল আ টাইগার' 2024 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য মনোনীত হয়েছে। তথ্যচিত্রটি ভারতের ঝাড়খণ্ডের একজন বাবার জীবনের কাহিনীকে তুলে ধরেছে ৷ যিনি তাঁর যৌন নির্যাতনের শিকার মেয়েকে ন্যায়বিচারের পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেন ।

To Kill a Tiger
টু কিল আ টাইগার
author img

By ETV Bharat Bangla Team

Published : January 24, 2024 at 8:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 24 জানুয়ারি: অস্কারের জন্য মনোনীত হল ভারত ভিত্তিক তথ্যচিত্র 'টু কিল এ টাইগার' ৷ 2024 সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচারের তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দো-কানাডিয়ান পরিচালক নিশা পাহুজার এই তথ্যচিত্রটি । নিশা পাহুজার এই তথ্যচিত্রে দৃশ্যায়িত হয়েছে ঝাড়খণ্ডের একটি পরিবারের মর্মান্তিক গল্প ৷ একটি তেরো বছর বয়সি বালিকার উপর যৌন নিপীড়নের ঘটনা ঘটে ৷ দোষীদের শাস্তি দেওয়ার জন্য মেয়েটির বাবা কতদূর যেতে পারে তারই গল্প বলে 'টু কিল এ টাইগার' ৷

দিল্লিতে জন্মগ্রহণ করলেও বর্তমানে কানাডায় থাকেন নিশা পাহুজা ৷ তাঁর পরিচালিত এই তথ্যচিত্রটি রঞ্জিতের জীবনের লড়াইয়ের তুলে ধরে ৷ যার মেয়েকে অপহরণ ও যৌন নির্যাতন করা হয় ৷ কিন্তু এই ঘটনার পর তিন অভিযুক্তের শাস্তির বদলে তাদের পক্ষ নেয় গ্রামবাসীরা ৷ এমনকী মেয়েটির পরিবারকে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয় । মেয়েকে ন্যয়বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করে চলে এক অসহায় পরিবার ৷

'টু কিল এ টাইগার' তথ্যচিত্রটি 10 ​​সেপ্টেম্বর 2022 সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল । পাশাপাশি 2023 সালের জুনে সিনেমাটি উত্তর আমেরিকার লাইটহাউস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় । তথ্যচিত্রটির অ্যাকাডেমি পুরস্কারে মনোনয়ন নিয়ে নিশা পাহুজা বলেন, "এই তথ্যচিত্র অস্কারে মনোনীত হয়েছে কারণ ভারতের একজন কৃষক, তাঁর স্ত্রী এবং তাদের 13 বছর বয়সি মেয়ে সাহস করে মানবাধিকার দাবি করেছিল ৷ এটি আমাদের আশা যে এই তথ্যচিত্রটি অন্য নিপীড়িতদের ন্যায়বিচার পেতে উৎসাহিত করবে এবং পুরুষরা লিঙ্গ সমতার জন্য আমাদের লড়াইয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই পরিচালক 2012 সালে তাঁর তথ্যচিত্র 'ফিল্ম দ্য ওয়ার্ল্ড বিফোর হার'- এর জন্য ইতিমধ্যে এমির জন্য মনোনীত হয়েছেন ৷ কর্নেলিয়া প্রিন্সিপ এবং ডেভিড ওপেনহেইম এই তথ্যচিত্রটি সহ-প্রযোজনা করেছেন । 'টু কিল এ টাইগারে'র পাশাপাশি ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট, দ্য ইটারনাল মেমোরি, ফোর ডটারস এবং 20 ডেস ইন মারিউপোলও সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য মনোনীত হয়েছে ।

2023 সালে ভারতের ঝুলিতে দুটি অস্কার আসে ৷ একটি হল সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম হিসাবে কার্তিকি গনসালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স অস্কার পেয়েছে এবং এসএস রাজামৌলির আরআরআর-এর নাটু নাটু, সেরা মৌলিক গান হিসাবে অস্কার পেয়েছে ।

আরও পড়ুন:

  1. অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার
  2. মুক্তির অপেক্ষায় হৃতিকের 'ফাইটার', রিয়েল হিরোদের সঙ্গে সাক্ষাৎ রিল হিরোর
  3. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?