ETV Bharat / entertainment

ছুঁয়ে দিলেই ছবি 'সুপারহিট' ! কাকে 'লাকি মাসকট' বলে মানেন শিবপ্রসাদ-নন্দিতা ?

পরিচালক-অভিনেতা শিবপ্রসাদের কথায়, এতদিন যতগুলি সিনেমাতে এই অভিনেত্রী অভিনয় করেছেন, সবকটি সুপার ডুপার হিট হয়েছে ৷ ফলে তাঁর ছোঁয়া থাকাটা মাস্ট ৷

nandita-roy-shiboprosad-mukherjee-talk-about-their-lucky-charm-for-raktabeej-2-releasing-this-durga-puja
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও পরিচালক নন্দিতা রায় (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 28, 2025 at 11:03 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 28 অগস্ট: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ এবার দুর্গা পুজোয় কেবল প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিযোগিতা নয়, লড়াই থাকছে প্রেক্ষাগৃহেও ৷ চার চারটে বড় বাজটের ছবি মুক্তি পাচ্ছে এই পুজোয় ৷ তবে তাতে এতটুকু চিন্তিত নন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও পরিচালক নন্দিতা রায় ৷ কারণ তাঁদের কাছে আসে 'লাকি মাসকট' বা বলা ভাল লাকি চার্ম ৷ যিনি ছুঁয়ে দিলেই সিনেমা সুপারহিট ৷ এমনটাই দাবি করেছেন শিবপ্রসাদ-নন্দিতা ৷ জানেন পরিচালকদ্বয় কার কথা বলেছেন ?

এই পুজোয় আসছে 2023 সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা 'রক্তবীজ'-এর সিক্যুয়েল 'রক্তবীজ 2' ৷ উইন্ডোজ প্রোডাকশন হাউজের রক্তবীজ বক্সঅফিসে ঝড় তুলেছিল ৷ এবার পুজোয় সেই সিনেমার সিক্যুয়েল ৷ ফের একবার পর্দায় পঙ্কজ সিনহা হয়ে ফিরছেন আবির চট্টোপাধ্যায় ৷ সংযুক্তা মিত্র হিসাবে থাকছেন মিমিও ৷ এবারের চমক অঙ্কুশ হাজরা ও কৌশানি মুখোপাধ্যায় ৷ আর এই ছবিকে ঘিরে একদম টেনশন নেই শিবু-নন্দিতার ৷ বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন পরিচালক জুটি ৷ সেই ভিডিয়োতে দেখা যায় প্রবীণ অভিনেত্রী অনুসূয়া মজুমদারকে ৷

এর আগে উইন্ডোজের একাধিক সিনেমায় কাজ করেছেন অনুসূয়া ৷ তালিকায় রয়েছে 'মুখার্জিদার বউ', 'গোত্র', 'রক্তবীজ' ৷ 'রক্তবীজ 2'-তেও রয়েছেন এই অভিনেত্রী ৷ আর তাঁকে পেয়েই নিজেদের ধন্য বলে মনে করেন শিবপ্রসাদ-নন্দিতা ৷ সেই ভিডিয়োতেই শিবপ্রসাদ জানান, তিনি ছুঁয়ে দেওয়া মানেই সিনেমা সুপারহিট ৷ পাশাপাশি নন্দিতা অনুসূয়াকে 'লাকি মাসকট' বলে সম্বোধন করেন ৷ জানান, তাঁর প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম অনুসূয়া মজুমদার ৷ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ফের একবার দেখা যাবে অনিমেষ চট্টোপাধ্যায় অর্থাৎ ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে ৷ স্পেশাল গানে থাকছেন নুসরত জাহান ৷

মূলত এই বছর দুর্গা পুজোয় মুক্তি পাচ্ছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'দেবী চৌধুরানী' ৷ ভবানী পাঠকের বেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ শুরু থেকেই এই ছবি ঘিরে উত্তেজনা রয়েছে দর্শক দরবারে ৷ অন্যদিকে, পিছিয়ে নেই দেবও ৷ 'ধূমকেতু'র সাফল্যের পর তিনি পুজোয় আনছেন 'রঘু ডাকাত' ৷ ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় দেব ছাড়াও দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, সোহিনী সরকারকে ৷ সঙ্গে থাকছে আবির অভিনীত আরও একটি সিনেমা ৷ অনীক দত্ত পরিচালিত 'যত কাণ্ড কলকাতাতেই' মুক্তি পাচ্ছে এই পুজোয় ৷ এই ছবিতে ফেলুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে ৷ নায়কের চরিত্রের নাম তোপসে ৷

কিছুদিন আগেই পুজোয় চারটে বাংলা সিনেমার মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে বৈঠক বসেছিলল ফেডারেশন এবং রাজ্য সরকারের তরফে তৈরি করে দেওয়া কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন দেব, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, নিশপাল সিংহ রাণে, ফিরদৌসুল হাসান, পিয়া সেনগুপ্ত ও শ্রীকান্ত মোহতা। উপস্থিত ছিলেন বিনোদিনী থিয়েটারের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায়, ডিস্ট্রিবিউটর শতদীপ সাহাও ।

রাজ্য সরকারের নির্দেশে প্রাইম টাইমে বাংলা সিনেমা থাকছে প্রতিটি মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে। পুজোর সময় যে বাংলা সিনেমাগুলি মুক্তি পাবে, সেগুলির স্ক্রিন শেয়ারিং নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। প্রতিটি ছবিই যাতে যথাযথ জায়গা পায় সেই বিষয়টিও উঠে আসে আলোচোনায়। ফলে প্রাইম টাইমে শো ভাগ হলেও বা সমান প্রেক্ষাগৃহ পেলেও দর্শক কোন ছবির দিকে বেশি ঝুঁকবেন, তা সময় বলবে ৷