ETV Bharat / bharat

কানপুরে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত বাবা

Father Raped Minor Daughter: কানপুরে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে । থানায় অভিযোগ দায়ের করে পুলিশের সাহায্য চাইলেন মা । অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Father raped minor daughter
নাবালিকা মেয়েকে ধর্ষণ বাবার
author img

By ETV Bharat Bangla Team

Published : January 31, 2024 at 10:51 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কানপুর, 31 জানুয়ারি: নাবালিকা মেয়েকে বিগত কয়েকমাস ধরে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ থানার দ্বারস্থ হন মেয়েটির মা ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের হনুমন্ত বিহার থানা এলাকায় । নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, কানপুর দক্ষিণের হনুমন্ত বিহার থানার অন্তর্গত এলাকায় বসবাসকারী এক মহিলা অভিযোগ করেন, তাঁর স্বামী কয়েক মাস ধরে নিজের 14 বছরের মেয়েকে ধর্ষণ করছেন । তাকে কয়েকবার আটকানোর চেষ্টা করেন ওই মহিলা ৷ তা সত্ত্বেও ওই ব্যক্তি এই ঘৃণ্য কাজ করে যাচ্ছে ৷ শেষমেষ থানার দ্বারস্থ হন নাবালিকার মা ৷ অভিযোগ, 14 বছরের মেয়েটির সঙ্গে পাশবিক আচরণ করেছে তার বাবা । নাবালিকার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় ও কামড়ের চিহ্নও পাওয়া গিয়েছে ।

নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে হনুমন্ত বিহার পুলিশ অভিযুক্ত বাবার বিরুদ্ধে ধর্ষণ, পকসো-সহ গুরুতর ধারায় মামলা দায়ের করেছে । পুলিশ গভীর রাতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে । এসিপি নওবস্তা আশুতোষ কুমার জানিয়েছেন, নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । মেয়েটির হাসপাতালে চিকিৎসা চলছে । তার শারীরিক পরীক্ষা করা হবে ৷

প্রসঙ্গত, এর আগে উত্তরপ্রদেশের ললিতপুরে এমনই এক ঘটনা সামনে আসে ৷ যেখানে একমাসে নাবালিকা মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে । ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত বাবা ৷ ধর্ষণের পর কাউকে কিছু না বলার হুমকিও দেয় ওই ব্যক্তি বলে অভিযোগ উঠেছিল । এরপর নির্যাতিতা তার মাকে ফোনে বিষয়টি জানায় ৷ তিনি ইন্দোরে শ্রমিক হিসেবে কাজ করেন । ফোনে সবটা শুনে ললিতপুরে পৌঁছে মেয়েকে থানায় নিয়ে যান মা । পুলিশকে সমস্ত বিষয়টি জানানো হয় । পুলিশ জানায়, অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. নাবালিকা মেয়েকে একাধিকবার 'ধর্ষণ' বাবার, জানাজানি হতেই পলাতক অভিযুক্ত
  2. স্ত্রীর হাত ভেঙেও কমল না রাগ, তিন মাসের মেয়েকে আছড়ে মারল মদ্যপ বাবা
  3. মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা