রামলাল সোজা পৌঁছল বিশ্ববিদ্যালয়ে, 'পাঠ' শেষ করে চলল গন্তব্যে - RAMLAL WELL KNOWN WILD TUSKER

🎬 Watch Now: Feature Video

thumbnail
এবার রামলাল সোজা পৌঁছল বিশ্ববিদ্যালয়ে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2026 at 5:22 PM IST

1 Min Read
Choose ETV Bharat

জঙ্গলেই থাকে। শুধু খাবারের সন্ধানে মাঝে মধ্যে লোকালয়ে হানা দেয় শান্ত রামলাল। ইনি কোনও ব্যক্তি নন। জঙ্গল মহলের মানুষের কাছে অতি পরিচিত বুনো হাতি রামলাল। রাতে একপ্রান্ত থেকে অন্যত্র দুলকি চালে হেঁটে বেড়ায়। সকাল হলেই খাবারের সন্ধানে রাজ্য সড়কে হানা দেয় ৷ বৃহস্পতিবার ভোরে খাবারের সন্ধানে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে ৷ কিন্তু, অনেকক্ষণ সেখানে ঘুরে খাবারের উপস্থিতি চোখে পড়েনি রামলালের।  

পরক্ষণে রামলাল বুঝতে পারে শিক্ষার আঙিনায় ঢুকে পড়েছে ৷ বুড়ো বয়সে (44) কি আর পড়াশোনা সম্ভব ? ততক্ষণে ক্যাম্পাসে থাকা হস্টেলের পড়ুয়াদের বুকে ধুকপুক শুরু হয়েছে। এ যেন আত্মারাম খাঁচা হওয়ার অবস্থা। খবর যায় বন দফতরে। কিন্তু রামলালের 'কুছ পরোয়া নেহি'। নিজস্ব ঢংয়েই রামলাল ফের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যায়। অনেকেই বলছেন, 'পাঠ' শেষ করে নিজের গন্তব্যের অভিমুখে এখন রামলাল ৷  

এমনিতেই রামলালের যখন খাবারের দরকার হোক, বা স্নান করা কিংবা ফুটবল খেলা নিজেই সবটা করে নেয় ৷ বলা ভালো রামলালের যখন যা মন হয়, তখন তাই করে ৷ নিজের এলাকা অর্থাৎ জঙ্গল ছেড়ে লোকালয়ে দাপিয়ে বেড়ায় এই দাঁতাল ৷ এর আগে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সরাসরি ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন ৷ এবার সোজা বিশ্ববিদ্যালয়ে ৷ 

ABOUT THE AUTHOR

With a dedicated team of reporters, ETV Bharat Bangla has placed stringers and contributors spread across the state. It brings out the best of the stories from the state. It not only offers regular and routine stores, but also original, special and exclusive stories. Making best use of its potential resources, the Bangla portal churns out stories from the remote corners of the state....view details