LIVE: উন্নত ভারত গড়তে গবেষণাগার থেকে সাধারণের মাঝে বিজ্ঞান, আলোচনায় সৌম্যা স্বামীনাথন - NATIONAL SCIENCE CONCLAVE

🎬 Watch Now: Feature Video

thumbnail
ডঃ সৌম্যা স্বামীনাথন (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 10:04 AM IST

1 Min Read
Choose ETV Bharat

ইনাডুর সঙ্গে যৌথ উদ্যোগে আজ হায়দরাবাদে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে অ্যাকাডেমি ফর সায়েন্স, টেকনোলজি ও কমিউনিকেশন (ASTC) এবং ন্যাশনাল অ্যাকাডেমি ফর সায়েন্সেস, ইন্ডিয়া (NASI) ৷ বিএম বিড়লা বিজ্ঞান কেন্দ্রের ভাস্কর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনের থিম-'2047 সালে উন্নত ভারত গড়ার লক্ষ্যে গবেষণাগারের বৈজ্ঞানিক জ্ঞান সমাজ-জীবনে প্রয়োগ করা ৷'

সম্মেলনে উপস্থিত প্রাক্তন উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু এবং এমএস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপার্সন ডঃ সৌম্য স্বামীনাথন ৷ এই সম্মেলনের লক্ষ্য হল বিজ্ঞান শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের সম্মিলিত ভূমিকা জোরদার করা যাতে তাঁরা সমাজে বৈজ্ঞানিক জ্ঞান কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারে এবং জাতীয় উন্নয়নে তাদের অংশগ্রহণ করতে সক্ষম করে । এছাড়াও এই সম্মেলনে প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য এবং পুষ্টি ক্ষেত্রের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির উপর বিশেষজ্ঞরা আলোচনা করবেন । ASTC সচিব সিএল নরসিমহা রাও জানিয়েছেন সম্মেলনের মূল লক্ষ্য হল- বিজ্ঞান শিক্ষক, গবেষক, যোগাযোগকারী এবং বিশেষজ্ঞদের একত্রিত করে বিজ্ঞানকে পরীক্ষাগার থেকে সমাজে নিয়ে আসা ।

হায়দরাবাদ থেকে দেখুন সরাসরি ... 

ABOUT THE AUTHOR

...view details