WATCH LIVE: ঘোষিত হল বঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ - WEST BENGAL ASSEMBLY ELECTION 2026
🎬 Watch Now: Feature Video

Published : March 15, 2026 at 3:59 PM IST
পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করছে নির্বাচন কমিশন ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম-তামিলনাড়ু-কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর ভোটের দিনও ঘোষণা হচ্ছে ৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ দিন ঘোষণা করছে ৷ আজ থেকেই শুরু হয়ে যাবে নির্বাচনী যুদ্ধ ৷ একে একে প্রার্থী তালিকা ঘো৷ষণা করবে রাজনৈতিক দলগুলি ৷ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শুরু হবে প্রচার ৷ অবশ্য তরজা শুরুটা হয়ে গিয়েছে শনিবার থেকেই ৷ ব্রিগেড ময়দানে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাস থেকে রাজ্য়ের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ মন্ত্রী দাবি করেছেন, তিনি নিজে আহত হয়েছেন ৷ অন্যদিকে বিজেপির দাবি তাদের কর্মীরা আহত হয়েছেন ৷ রাতে বরানগর থেকে তিন বিজেপি কর্মী-সহ চারজনকে এই ঘটনায় গ্রেফেতার করা হয় ৷ প্রতিবাদে সজল ঘোষের নেতৃত্বে বরানাগর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি ৷ এমনই উত্তেজনার আবহে ভোট ঘো৷ষণা হচ্ছে ৷