LIVE : সিঙ্গুরে সরকারি সভা শেষে দলীয় সভায় এলেন প্রধানমন্ত্রী - PM MODI LIVE
🎬 Watch Now: Feature Video

Published : January 18, 2026 at 3:05 PM IST
|Updated : January 18, 2026 at 4:22 PM IST
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হুগলি ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে সভায় বিজেপির নেতা-কর্মীরা এসে পৌঁছেছেন ৷ প্রধানমন্ত্রী সভায় প্রবেশের জন্য তিনটে গেট করে দেয়া হয়েছে ৷ প্রথমটি দিয়ে ভিআইপিদের পাশাপাশি বিজেপি কর্মীদের একটা অংশ প্রবেশ করেছেন । অন্য দুটি দিয়ে বাকি বিজেপি কর্মীদের নিয়ে আসা হয়েছে। তিনটি গেটেই মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে ৷ মঞ্চ থেকে দূরে বসতে হচ্ছে এমন বিজেপি কর্মীরাও যাতে ভালোভাবে প্রধানমন্ত্রী মোদিকে দেখতে পান তার জন্য একাধিক এলইডি টিভি রাখা হয়েছে। দলের নেতাদের দাবি, সভা শুরু বেশ কয়েকঘণ্টা আগেই ন্যাশনাল হাইওয়ে 19 পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে। সভা থেকে তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে ৷