WATCH LIVE: আইপ্যাক দফতরে ইডি তল্লাশির বিরুদ্ধে মিছিল শেষে হাজরায় সভা মমতার, দেখুন সরাসরি - MAMATA BANERJEE

🎬 Watch Now: Feature Video

thumbnail
ইডি তল্লাশির বিরুদ্ধে পথে মমতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 3:05 PM IST

|

Updated : January 9, 2026 at 3:13 PM IST

1 Min Read
Choose ETV Bharat

বছরের শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র সম্মুখসমরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাদবপুর 8বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করছে তৃণমূল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষনেতারা মিছিলে পা মিলিয়েছেন ৷ তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি'র তল্লাশি চালানোর ঘটনায় উত্তাল রাজ্যরাজনীতি ৷ তল্লাশি শুরুর খানিকক্ষণ পর বৃহস্পতিবার সকালে প্রথমে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি যান মমতা ৷ তারপর যান সল্টলেকে আইপ্যাক দফতরে ৷ সেখান থেকে কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা ৷ এই ঘটনায় মমতার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইডি ৷ তাছাড়া এই ঘটনায় কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছে ৷ অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি ৷ পাশাপাশি প্রতীক জৈন ও তাঁর পরিবারের তরফে দু'টি আলাদা মামলা হয়েছে ৷ তৃণমূলের তরফেও দায়ের হয়েছে একটি মামলা ৷ আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে এসে মমতা জানান, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের রণকৌশল জানতেই ইডিকে দিয়ে অভিযান চালিয়েছেন 'দুষ্টু' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই পথে নামার সিদ্ধান্ত তৃণমূলের ৷            

Last Updated : January 9, 2026 at 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details