WATCH LIVE: ধর্মতলার সভায় মুখ্যমন্ত্রী, ক্ষমতা থাকলে আমাকে আক্রমণ করুন; বিজেপিকে তোপ মমতার - MAMATA KOLKATA RALLY LIVE
🎬 Watch Now: Feature Video

Published : March 16, 2026 at 3:57 PM IST
|Updated : March 16, 2026 at 5:22 PM IST
ভোট ঘোষণার পরদিনই পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানির সঙ্কটের প্রতিবাদে সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলালেন তিনি ৷ দলের একাধিক শীর্ষ নেতার পাশাপাশি কলকাতার বিভিন্ন অংশ থেকে আসা কর্মীদের সঙ্গে নিয়ে পথ হাঁটছেন মমতা ৷ দুপুর থেকেই কলেজ স্টিট চত্বরে ভিড় বাড়তে শুরু করে ৷ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে নেতারা পৌঁছে যান মিছিল শুরুর অনেক আগে ৷ একে একে আসেন মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার এবং দলের নেতা কুণাল ঘোষ-সহ অন্যরা ৷ মিছিলের পর ধর্মতলায় মমতা সভাও করবেন ৷ মাত্র 48 ঘণ্টা আগে কলকাতায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছ ৷ এ নিয়ে তৃণমূলের অন্য নেতারা প্রতিক্রিয়া দিলেও মমতা প্রকাশ্যে কিছুই বলেননি ৷ এদিন এ নিয়ে তিনি কিছু বলেন কি না সেটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ৷