WATCH LIVE: মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি - CM MAMATA BANERJEE
🎬 Watch Now: Feature Video

Published : January 16, 2026 at 3:52 PM IST
|Updated : January 16, 2026 at 4:38 PM IST
শিলিগুড়ির মাটিগড়ায় দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির নির্মাণ হলে আগামিদিনে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের নতুন মাইলফলক হতে চলেছে ৷ মহাকাল মন্দির নির্মাণের প্রস্তাব আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে ৷ প্রকল্পকে চূড়ান্ত অনুমোদনের পর মুখ্যমন্ত্রী একটি ট্রাস্ট গঠন করেন। শিলিগুড়ি শহর সংলগ্ন উজানু মৌজায়, মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই মন্দির নির্মিত হবে । 10 নম্বর জাতীয় সড়কের সংলগ্ন জমির পাশেই রয়েছে রেললাইন ও চামটা নদী । প্রায় 17 একর জমিতে মন্দির নির্মাণের দায়িত্বে থাকবে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো। মাস তিনেক আগে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পাহাড় সফরে গিয়ে দার্জিলিংয়ের মহাকাল মন্দির পরিদর্শনের পর শিলিগুড়িতে দেশের বৃহত্তম মহাকাল মন্দির স্থাপনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷