তিনম্যাচে শতরান-অর্ধশতরান, সিরিজের সেরা হয়ে সিমাচলম মন্দিরে বিরাট - VIRAT KOHLI VISITS TEMPLE

🎬 Watch Now: Feature Video

thumbnail
বিশাখাপত্তনমের মন্দিরে বিরাট কোহলি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : December 7, 2025 at 5:36 PM IST

|

Updated : December 7, 2025 at 8:26 PM IST

1 Min Read
Choose ETV Bharat

তিনটি ওয়ান-ডে ম্যাচে 2টি শতরান ও একটি অর্ধশতরান করেছেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আরও একবার ক্রিকেট অনুরাগীদের নজর কেড়েছেন কিং কোহলি ৷ সিরিজে তাঁর রানসংখ্যা 302 ৷ শনিবার সিরিজের সেরা হওয়ার তকমাও পেয়েছেন বলি ডিভা অনুষ্কাপতি ৷ আর এরপরই বিশাখাপত্তনমের সিমাচলম মন্দিরে পুজো দিতে দেখা গেল টিম ইন্ডিয়ার মহাতারকাকে ৷ ব্যস্ত সূচির মধ্যে এবার শান্ত, নিরিবিলি মন্দিরচত্বরে গিয়ে প্রার্থনা করলেন প্রাক্তন অধিনায়ক। 

পরনে ছিল সাদা ফুলহাতা টি-শার্ট, নীচে ছাই রঙা ট্রাউজার ও গলায় হলুদ ফুলের মালা ৷ এভাবেই সিমাচলম পাহাড়ের সিংহদ্রী আপ্পন্নার মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ মন্দিরে প্রবেশ করতেই প্রাক্তন অধিনায়ককে পূর্ণকুম্ভম দিয়ে স্বাগত জানানো হয় ৷ পরে, তিনি কপ্পস্তম্ভমকে আলিঙ্গন করেন এবং গর্ভগৃহে গিয়ে বিশেষ প্রার্থনা করেন। মন্দিরের বৈদিক পণ্ডিতরা তাঁকে আশীর্বাদ করেন ৷ তীর্থ প্রসাদ অর্পণ করেন। 

প্রিয় ক্রিকেটারকে কাছ থেকে একঝলক দেখতে মন্দিরের বাইরে বিপুল সংখ্যক অনুরাগীদের ভিড় করে দাঁড়িয়েছিলেন ৷ অগণিত ভক্তদের হাসিমুখে অভ্যর্থনা জানান বিরাট। কোহলির পাশাপাশি এদিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও মন্দির দর্শনে গিয়েছিলেন ৷ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও শেষ ওডিআই ম্যাচের আগে এই মন্দিরে এসে প্রার্থনা জানিয়েছিলেন। 

উল্লেখ্য, সিমাচলম পাহাড়ের গা-ঘেঁষা প্রায় 300 মিটার উঁচুতে থাকা শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহর (Varaha Lakshmi Narasimha) মন্দিরটি বিশাখাপত্তনম শহরের অন্যতম ঐতিহাসিক গন্তব্য। এই মন্দিরে ভগবান বিষ্ণু বরাহ নৃসিংহ (Varaha Narasimha)-এর এক বিরল মূর্তি আছে ৷ সেখানেই পূজিত হন ভগবান ৷ 

Last Updated : December 7, 2025 at 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details