LIVE: কলকাতায় সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন সরাসরি... - AMIT SHAH PRESS CONFERENCE
🎬 Watch Now: Feature Video

Published : December 30, 2025 at 12:15 PM IST
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করতে প্রায় আড়াই দিনের সফরে সোমবার সন্ধেয় বঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এসেই কালবিলম্ব না-করে গভীর রাত পর্যন্ত তিনি বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ৷ মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ রাজ্যে SIR পরিস্থিতি ও মতুয়া ভোটারদের নিয়ে তাঁর বক্তব্যের দিকে তাকিয়ে সকলে ৷ প্রধানমন্ত্রীর পর তিনি কী বার্তা দেন সেদিকেই নজর সবার ৷ সোমবার সন্ধেয় দমদম বিমানবন্দরে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতারা ৷ এছাড়াও হাজির ছিলেন বহু কর্মী সমর্থক ৷ ফুল দিয়ে স্বাগত জানানো হয় শাহকে ৷