WATCH LIVE: মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, দেখুন সরাসরি... - SUVENDU CM OF WEST BENGAL
🎬 Watch Now: Feature Video

Published : May 8, 2026 at 5:00 PM IST
|Updated : May 8, 2026 at 5:51 PM IST
অবশেষে সব জল্পনার অবসান হল ৷ শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে। বিধায়কদলের বৈঠকে শাহ বলেন, "পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।" শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ সেখানেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে ৷ এবার তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের দাবি পেশ করবেন ৷ বিজেপির বৈঠক সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷