গঙ্গাসাগর মেলায় উপরি পাওনা বাংলার বিখ্যাত 7 মন্দির - GANGASAGAR MELA 2026

🎬 Watch Now: Feature Video

thumbnail
এবারের গঙ্গাসাগর মেলায় নয়া আকর্ষণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : January 5, 2026 at 11:52 AM IST

1 Min Read
Choose ETV Bharat

কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ৷ আর এবারের গঙ্গাসাগর মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বাংলার সাতটি মন্দির ৷ পুণ্য়ার্থীরা বাংলার ঐতিহ্যশালী মন্দিরগুলি দর্শন করতে পারবেন এই সাগর মেলাতে । যাত্রাপথের বিভিন্ন স্থানে থাকছে বাংলার বেশ কিছু আদি মন্দির ও দেবদেবীর থ্রি-ডি মডেল । পাশাপাশি গতবারের মতো এবারও গঙ্গাসাগর সমুদ্রতটে অনুষ্ঠিত হবে 'সাগর আরতি'। 

বাংলার সাত মন্দিরের নিদর্শনের তালিকায় থাকছে দিঘার জগন্নাথ মন্দির, কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, দার্জিলিংয়ের মহাকাল মন্দির, তারাপীঠ মন্দির ও কোচবিহারের মদনমোহন মন্দির ৷ গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বাংলার কৃষ্টি-সংস্কৃতি প্রতিটি মানুষের কাছে এইভাবেই তুলে ধরা হবে । গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে অনেকেই বাংলার ঐতিহ্যবাহী মন্দির, তীর্থস্থানগুলি দর্শনের পরিকল্পনা করেন । কিন্তু সময়ের অভাবে ও যাতায়াতের অসুবিধার জন্য সেই ইচ্ছেপূরণ হয় না। সেই আশাপূর্ণ করতে এবার দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন মেলা চত্বরেই বাংলার ঐতিহ্যমণ্ডিত মন্দির ও তীর্থস্থানগুলি দর্শন করানোর উদ্যোগ নিয়েছে।  

সাগর মেলা চত্বরে বাংলার মন্দিরগুলি তৈরির কাজ সরজমিনে পরিদর্শন করেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা । তিনি জানান, মেলা গ্রাউন্ডে থাকছে প্রায় 1200টিরও বেশি সিসিটিভি ক্যামেরা ৷ বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রত্যেকটি জায়গার নজরদারি হবে মেগা কন্ট্রোলরুমের মাধ্যমে । পাশাপাশি পুরো মেলা ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে । 

ABOUT THE AUTHOR

...view details