মেদিনীপুরে সরস্বতী পুজোয় জমজমাট থিম; দেশপ্রেম থেকে নিরাকার ভগবান, বাহারি ভাবনায় বাণী বন্দনা - MEDINIPUR SARASWATI PUJA 2026

🎬 Watch Now: Feature Video

thumbnail
মেদিনীপুরে সরস্বতী পুজোর প্যান্ডেল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : January 23, 2026 at 12:20 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি এবার নজরকাড়া থিম মেদিনীপুরের সরস্বতী পুজোয় ৷ শহরের দুটি অন্যতম পুজো প্রস্তুতি ঘুরে দেখল ইটিভি ভারত ৷ একটি মেদিনীপুর শহরের সাহাভড়ং বাজারের নটরাজ ক্লাব ও অন্যটি পাটনা বাজার স্টুডেন্ট ক্লাব ৷ 

নটরাজ ক্লাবের সরস্বতী পুজো 

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সরস্বতী পুজো ৷ তাই এবার নটরাজ ক্লাবের থিম দেশ । গোটা ভারতবর্ষের বিপ্লবী-সহ মনীষীদের ছবি যেমন তুলে ধরা হয়েছে মন্ডপে, সেই সঙ্গে ঐতিহ্যবাহী বিপ্লবী শহর পশ্চিম মেদিনীপুরের বিপ্লবীদেরও বিশেষ চিত্র তুলে ধরা হয়েছে ৷ 43 বছরের পুজোর এবারের বাজেট সাড়ে তিন লক্ষ টাকা । এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা ৷ 

মেদিনীপুর শহরের সাহাভড়ং বাজারের নটরাজের সরস্বতী বন্দনা একটু অন্যরকম । যেহেতু পঞ্জিকা মতে এবারে 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিনের দিন সরস্বতী পুজো পড়েছে তাই বিপ্লবীদের জন্য এই পুজোর থিম উৎসর্গ করলেন উদ্যোক্তারা । পাশাপাশি কাশ্মীরে শহিদ হওয়া জওয়ানদের কাহিনিও তুলে ধরা হয়েছে মন্ডপে । থিমের সঙ্গে মানানসইভাবে গড়ে তোলা হয়েছে প্রতিমা ৷ 

এই বিষয়ে নটরাজ ক্লাবের অন্যতম সদস্য অরিজিৎ কুমার সাহা বলেন,"1983 সাল থেকে সাবেকি পুজো শুরু হলেও থিমের পুজো হচ্ছে 16 বছর ধরে ৷ আমাদের স্থানীয় শিল্পী অনির্বাণ প্যান্ডেলওয়ালা এবং দীপঙ্কর মাঝির হাত ধরেই এই মন্ডপ ও প্রতিমা নির্মিত হচ্ছে । দর্শকরা মূলত এসে এখানে দেখতে পাবেন সারা ভারতের স্বাধীনতার সংগ্রামীদের জীবন কাহিনী এবং ছবি সেই সঙ্গে একটা অংশ জুড়ে আমরা শুধু এই বিপ্লবী শহর পশ্চিম মেদিনীপুরের বিপ্লবীদের তুলে ধরেছি । আমাদের প্রতিমাতেও থাকছে বিপ্লবী রূপ ।"

স্টুডেন্ট ক্লাবের সরস্বতী পুজো 

পুরাকালে গাছপালা ও পাথর শিলাকে পুজো করত মানুষ । তারপর তা ধীরে ধীরে রূপ পেয়েছে ভগবানের ৷ এই ভাবনা থেকেই মেদিনীপুর শহরের পাটনা বাজার স্টুডেন্ট ক্লাবের এবারের নিরাকার থিম বিমূর্ত । 58তম বর্ষে 10 লক্ষ টাকা বাজেটের পুজো হচ্ছে ক্লাবে ৷

উদ্যোক্তাদের মতে, ভগবান কখনও একটি মূর্তিতে সীমাবদ্ধ নেই ৷ পূর্বপুরুষ ধরে মানুষ বিভিন্ন শিলালিপি, গাছপালা ও পাথরকে পুজো করে আসছে ।আর সেই পুজো থেকেই মিলেছে ভগবানের দেখা ও শান্তি । তাই ভগবানের কোনও নির্দিষ্ট রূপ হতে পারে না । এখানে দেখানো হয়েছে কীভাবে কাঠের গুঁড়িকে পুজো করা হত একসময় ৷ তারপর তা থেকে বিভিন্ন দেবতার রূপান্তর ৷ প্যান্ডেলেও সেভাবেই বোঝানো হয়েছে নিরাকার বস্তু থেকে কীভাবে ভগবানের রূপ আসে ৷ যার শেষে রয়েছেন প্রায় 16 ফুটের প্রতিমা ৷ 

এই বিষয়ে শিল্পী সোমনাথ তামলি বলেন,"মাইথোলজি অনুযায়ী আমরা নারায়ণ শিলাকে যেমন পুজো করি তেমনি আবার গাছে নিচে থাকা পাথরকে শিব শীতলা হিসেবে পূজা করে থাকি । আমরা আবার শিবলিঙ্গকে ভগবান শিব বলেও পুজো করে থাকি । তাই আমাদের ভগবানের আকার বিমূর্ত, যার কোনও আকার নেই । তাকে আমরা যেই আকারে ভেবেই পুজো করি না কেন তাতেই ভগবান সন্তুষ্ট হন ৷ তাই বিভিন্ন আকার সম্বলিত বিশেষ করে গাছের গোড়া, গাছের ছাল, বিভিন্ন চিত্রের অবশেষে মা সরস্বতীর প্রতিমা । এইভাবেই আমরা আমাদের থিম তুলে ধরেছি ৷ 

ABOUT THE AUTHOR

...view details