সরস্বতী পুজোয় থিমের চমক, ছাত্রছাত্রীদের হাতে তৈরি 'অপারেশন সিঁদুর'; দেখুন ভিডিয়ো - SARASWATI PUJA 2026

🎬 Watch Now: Feature Video

thumbnail
গঙ্গাসাগরের কচুবেড়িয়া ইয়ুথ কেরিয়ার কোচিং সেন্টারের পুজো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : January 23, 2026 at 6:05 PM IST

1 Min Read
Choose ETV Bharat

মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি মানেই বাঙালি ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ৷ জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, সঙ্গীত এবং শিল্পের দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠেছে আট থেকে আশি ৷ বাংলাজুড়ে কোথাও থিমের বাহার, আবার কোথাও মাতৃপ্রতিমায় নানা কারুকার্য ৷ এরই মাঝে অনন্য নজির সৃষ্টি করল দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ইয়ুথ কেরিয়ার কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা। সৃজনশীলতার অনন্য নিদর্শন তুলে ধরল তারা। তদের এ বছরের পুজোর বিশেষ থিম 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে এই থিম বেছে নেওয়া হয়েছে।

কোনও পেশাদার শিল্পী নয়, বরং কোচিং সেন্টারের একঝাঁক পড়ুয়া দিন-রাত এক করে নিজেদের হাতে তৈরি করেছে এই অভিনব মণ্ডপ। গত কয়েকদিন ধরে দিনরাত পরিশ্রম আর অদম্য জেদকে সম্বল করে ইয়ুথ কেরিয়ার কোচিং সেন্টার এই মণ্ডপটি সাজিয়ে তুলেছে। 'অপারেশন সিঁদুর' থিমটির মাধ্যমে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের সেনাবাহিনীর সাফল্য উদযাপন করতে এই 'থিম' বেছে নিয়েছে ছাত্রছাত্রীরা ৷ যা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই ৷

ABOUT THE AUTHOR

...view details