WATCH LIVE: লোকসভায় বিতর্ক শুরু করলেই মোদির হাওয়া বেরিয়ে যায়, রায়গঞ্জের সভায় রাহুল গান্ধি - RAHUL GANDHI LIVE
🎬 Watch Now: Feature Video

Published : April 14, 2026 at 12:27 PM IST
|Updated : April 14, 2026 at 1:00 PM IST
একসময় ছিল প্রিয়রঞ্জনের গড় ৷ তখন পুরো উত্তর দিনাজপুর জেলা ছিল কার্যত কংগ্রেসের মৃগয়াভূমি ৷ প্রিয় প্রয়াত হয়েছেন ৷ এই জেলায় কংগ্রেসের হাল ধরার দায়িত্ব বর্তায় তাঁর ঘরণী দীপা দাশমুন্সির কাঁধে ৷ কিন্তু দীপা সেই দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করতে পেরেছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ ফলতঃ এই জেলায় প্রবেশ করেছে তৃণমূল ৷ রীতিমতো জোরালোভাবেই ৷ এদিকে গত কয়েকটি নির্বাচনে রাজ্যে বামেদের সঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস ৷ সেই জোট ভেঙে এবার তারা রাজ্যের 294টি আসনেই প্রার্থী দিয়েছে ৷ রাজনৈতিক মহলের অনুমান, বাংলায় নিজেদের শক্তির পরখ করতেই কংগ্রেস নেতৃত্বের এই ভাবনা ৷ এই আবহে আজ রায়গঞ্জে নির্বাচনী জনসভা করছেন রাহুল গান্ধি ৷ তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সবাই ৷ রায়গঞ্জ থেকে রাহুল গান্ধির জনসভার সরাসরি সম্প্রচার দেখছেন ইটিভি ভারতের পর্দায়...