ফেস্টিভ মুডে পার্কস্ট্রিট, বর্ষবরণের রাতে হইহুল্লোড় থেকে নাচ-গান; দেখুন ভিডিয়ো - NEW YEAR CELEBRATION 2026

🎬 Watch Now: Feature Video

thumbnail
ফেস্টিভ মুডে পার্কস্ট্রিট (পিটিআই)

By ETV Bharat Bangla Team

Published : January 1, 2026 at 5:11 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ভরপুর শীত বাংলাজুড়ে ৷ কিন্তু বাইরে বেরিয়ে আনন্দ, ফূর্তিতে কোনও ফাঁক নেই ৷ আর এমন হওয়াটাই তো স্বাভাবিক ৷ বছরের প্রথম দিনটা আনন্দেই তো কাটাতে চান সকলে ৷ নতুন বছরকে স্বাগত জানাতে রঙবেরঙের আলোর ছটা পার্কস্ট্রিটে ৷ নতুন বছরকে স্বাগত জানাতে শহর কলকাতা ফেস্টিভ মুডে ৷ চলছে দেদার নাচ-গান ও হইহুল্লোড় ৷ কলকাতার পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড থার্টি ফার্স্ট নাইটের হটস্পট। 

রাত যত বেড়েছে তত থিকথিক করছিল পার্কস্ট্রিটে ভিড়। রংবেরঙের আলোয় মোড়া পার্কস্ট্রিটের উদযাপন দেখতে ভিড় করেছিল বহু জেলার মানুষও। যেদিকে চোখ যাচ্ছে, সেদিকেই মানুষের ঢল। রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই ৷ রাজ্য সরকারের উদ্যোগে পার্কস্ট্রিট জুড়ে সাজানো হয়েছে নজরকাড়া আলোকসজ্জা (Light Decoration)। ঝলমলে আলোয় ঢেকে গিয়েছে রাস্তা, গাছ, বিল্ডিং। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার দূর থেকে আসা অতিথিদের নিয়ে ঘুরে দেখাচ্ছেন বড়দিনের কলকাতা। সব মিলিয়ে উৎসবে মুখর রাজ্যবাসী।

মাত্রাতিরিক্ত ভিড়েও যাতে কারও কোনও সমস্যা না-হয় তার জন্য বেশ কিছু জায়গায় কড়া ব্যবস্থা নিতে হয়েছে পুলিশকে। পার্ক স্ট্রিট চত্বরে রাস্তার একটি বড় অংশ ব্যারিকেড করে পথচারীদের চলাচলের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

রাত বারোটা বাজতেই মেজাজ বদলে যায় তিলোত্তমাজুড়ে। চারিদিকে আলোর ঝলকানি, দুমদাম আতসবাজি ফাটার আওয়াজ, ছিল শব্দবাজিও। নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ করতে কোনওরকম খামতে রাখেননি শহরবাসী। বাদ যায়নি বাংলার অন্য জেলাগুলি ৷ সমুদ্র সৈকত দিঘাতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। অন্যদিকে, দার্জিলিংয়ের ম্যাল রোডে ছিল না তিল ধরণের জায়গা। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় ৷ 

ABOUT THE AUTHOR

...view details