ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি কার্তিক মহারাজের - KARTIK MAHARAJ ATTACKS FIRHAD HAKIM

🎬 Watch Now: Feature Video

thumbnail
ফিরহাদকে হুঁশিয়ারি কার্তিক মহারাজের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2026 at 7:00 PM IST

1 Min Read
Choose ETV Bharat

সোমবার সন্ধ্যায় চন্দননগরে বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহর কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে একহাত নিলেন কার্তিক মহারাজ । এদিনের অনুষ্ঠানে বিজেপি নেতৃত্ব-সহ কর্মী-সমর্থকরাও ছিলেন ৷ আরও একবার চন্দননগর থেকে নাম না-করেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি ৷

তৃণমূলের আমলে কার্তিক মহারাজকে নানাভাবে হেনস্থার স্বীকার হতে হয়েছিল, এমনটা তিনি বারবার অভিযোগ করেছিলেন ৷ বিজেপি সরকার আসার পর এক প্রকার বিজেপির মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন তিনি । মুসলিম সমাজের ব্যাপারে গো-হত্যা বা গো-মাংস খাওয়া প্রসঙ্গে এদিন তিনি বলেন, "সরকার কাউকে নিষেধ করেনি । তবে প্রকাশ্যে নয়, সরকারি বিধি-নিয়ম মেনে একটা নির্দিষ্ট জায়গায় তাঁরা করতে পারেন ৷ সকলকেই আইন মেনে চলতে হবে ৷ সে কথাটাই বলা হয়েছে ৷" 

উল্লেখ্য, কার্তিক মহারাজ মুসলিম তোষণ নিয়ে বারবার কাঠ গড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূলকে । যেভাবে 2024 সালে ফিরহাদ হাকিম বলেছিলেন সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে । সেই সংখ্যালঘু প্রীতি ও হিন্দু সনাতনের উপর অবিচারের বিরুদ্ধে, এদিন কার্তিক মহারাজ ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "আর কিছুদিন ফিরহাদ হাকিম অপেক্ষো করো...৷" এরপরই তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে যান ৷

ABOUT THE AUTHOR

With a dedicated team of reporters, ETV Bharat Bangla has placed stringers and contributors spread across the state. It brings out the best of the stories from the state. It not only offers regular and routine stores, but also original, special and exclusive stories. Making best use of its potential resources, the Bangla portal churns out stories from the remote corners of the state....view details