WATCH LIVE: বাংলায় বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, শপথ নিচ্ছেন 35 মন্ত্রী; দেখুন সরাসরি... - NEW MINISTERS JOIN CABINET
🎬 Watch Now: Feature Video

Published : June 1, 2026 at 10:55 AM IST
|Updated : June 1, 2026 at 11:27 AM IST
গঠিত হচ্ছে শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ৷ লোক ভবনে শপথ নিচ্ছেন 35 জন বিজেপি বিধায়ক ৷ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, সোমবার সকাল 11টা নাগাদ লোক ভবনে রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন । গতকাল সন্ধ্যায় শুভেন্দু সোশাল মিডিয়া পোস্টে লেখেন, "আজ পশ্চিমবঙ্গের জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে ।"
গত 4 মে তৃণমূলকে পরাজিত করে প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসে বিজেপি । তারপর 9 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু । তাঁর সঙ্গে সেদিন আরও পাঁচ মন্ত্রী শপথগ্রহণ করেন । ক্যাবিনেট মন্ত্রীদের তালিকায় ছিলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু ৷ মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে ছয় সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও 35 জন যুক্ত হওয়ায় মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াল 41। আজ শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন । পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় কারা জায়গা পেলেন ? শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷