WATCH LIVE: ভবানীপুরে বিজয় মিছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী - SUVENDU ADHIKARI RALLY BHABANIPUR

🎬 Watch Now: Feature Video

thumbnail
ভবানীপুরে বিজয় মিছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2026 at 5:46 PM IST

|

Updated : May 13, 2026 at 6:44 PM IST

1 Min Read
Choose ETV Bharat

2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসন থেকেই লড়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ দুই কেন্দ্র থেকে জয়ীও হন তিনি ৷ বুধবার অবশ্য বিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসাবেই শপথ নিলেন শুভেন্দু ৷ পরে তিনি জানান, নন্দীগ্রাম আসন ছেড়ে দেবেন তিনি ৷ পাশাপাশি এদিনই ভবানীপুরে বিজয় মিছিলেও পা-মেলান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এ প্রসঙ্গে শুভেন্দু এদিন বলেন, "আমরা বিজয় মিছিল বলছি না ৷ আমাদের কথায় এটি ধন্যবাদ জ্ঞাপন মিছিল ৷ আমাদের স্পষ্ট বার্তা, এই মিছিল থেকে কোনও বিরোধীদের উদ্দেশে আবির বা ফুল ছোড়া যাবে না ৷ কোনও মন্তব্যও করা যাবে না ৷" প্রসঙ্গত, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 15 হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে, এদিন বিধানসভায় শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, "জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে যে সরকার এসেছে তারা আজ বিধানসভায় শপথ নিতে এসেছে ৷ জনতার সরকার, জনগণের সরকার আপনারা দেখতে পাবেন ৷ এখানেই আইন তৈরি হবে, বাজেট পেশ হবে এবং বিধানসভার প্রতি সরকার দায়বদ্ধ ৷ এখানে কোনও গোপনীয়তা থাকবে না ৷" এদিন তিনি আরও বলেন, "নাম না-করে বলছি তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন, আমরা স্বাধীনতা পেলাম ৷ আমি ভবানীপুর থেকে বিধায়ক হিসাবে শপথ নিয়েছি ৷ শুক্রবার স্পিকার নির্বাচন হবেন ৷"

Last Updated : May 13, 2026 at 6:44 PM IST

ABOUT THE AUTHOR

With a dedicated team of reporters, ETV Bharat Bangla has placed stringers and contributors spread across the state. It brings out the best of the stories from the state. It not only offers regular and routine stores, but also original, special and exclusive stories. Making best use of its potential resources, the Bangla portal churns out stories from the remote corners of the state....view details