WATCH LIVE: চণ্ডিপুরে অমিত শাহের জনসভা, দেখুন সরাসরি... - AMIT SHAH BENGAL ELECTION CAMPAIGN
🎬 Watch Now: Feature Video

Published : April 21, 2026 at 4:44 PM IST
|Updated : April 21, 2026 at 5:11 PM IST
ভোটের পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন 23 এপ্রিল। তার আগে শেষ মুহূর্তের প্রচারে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দফার শেষ মুহূর্তের প্রচার সারছেন আজ। সব মিলিয়ে রাজ্যজুড়ে ভোটের উত্তাপ একেবারে তুঙ্গে। প্রথম দফার ভোটে আজই শেষ প্রচার ৷ তাই শেষদিনের প্রচারে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর আজ 4টি জনসভা ছিল ৷ প্রথম সভা করেছেন শিলিগুড়ি সংলগ্ন সুকনা হাইস্কুল ময়দানে ৷ এরপর তিনি কুলটি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে পশ্চিম বর্ধমানে পৌঁছন ৷ সেখান থেকে পশ্চিম মেদিনীপুরে শালবনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেন ৷ এখন শাহ রয়েছেন পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুরে ৷ এটিই তাঁর আজকের শেষ জনসভা ৷ বঙ্গে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী বরাবরই রাজ্যের শাসকদল তৃণমূল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে আসছেন ৷ অমিত শাহ'র সভা ঘিরে বিনয় স্মৃতি ফুটবল ময়দানে আঁটোসাঁটো নিরাপত্তা ৷ চণ্ডিপুরে অমিত শাহ'র জনসভা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷