WATCH LIVE: রামমোহন রায়ের সমর্থনে অভিষেকের নির্বাচনী প্রচার, দেখুন সরাসরি... - ABHISHEK BANERJEE PUBLIC RALLY
🎬 Watch Now: Feature Video

Published : April 14, 2026 at 2:37 PM IST
|Updated : April 14, 2026 at 4:14 PM IST
বাংলায় প্রথম দফার নির্বাচন হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন ৷ সেইসঙ্গে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি রয়েছেন উত্তরবঙ্গে ৷ এদিন প্রথমেই তিনি সিতাই ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এবং অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে কর্মসূচি সারেন । তাঁদের সমর্থনে তিনি এক বিশাল রোড শো করেন ৷ এর রুট ছিল এবিএন শীল কলেজ গ্রাউন্ড থেকে পুরাতন পোস্ট অফিস মোড় পর্যন্ত ৷ রোড শো'য়ের পর তিনি সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন ৷ এখন তিনি ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা করছেন ৷ ময়নাগুড়ির ভাটপাট্টি হাসপাতাল মাঠ থেকে অভিষেকের নির্বাচনী প্রচার সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷