ETV Bharat / technology

10 টাকারও কম খরচে 90 কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব ! নতুন এই EV টা কিনবেন নাকি ?

Zelio Eeva Series : স্থানীয় এলাকায় যাওয়া-আসার জন্য় পারফেক্ট ফিট হতে পারে এই স্কুটারটি ৷

Zelio Eeva ZX Plus
Zelio Eeva ZX Plus (ছবি- Zelio)
author img

By ETV Bharat Tech Team

Published : November 7, 2025 at 11:16 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: ভারতে Eeva সিরিজের তিনটি নতুন মডেল আনল Zelio ৷ নতুন তিনটি মডেলই লো-স্পিডের এবং স্থানীয় এলাকায় যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন ক্রেতারা ৷ নতুন যে মডেলগুলি লঞ্চ করা হয়েছে তার মধ্য়ে রয়েছে Eeva Eco LX, Eeva Eco ZX এবং Eeva ZX Plus ৷

Eeva Eco LX মডেলটির এক্স শো-রুম দাম রাখা হয়েছে 51,551 টাকা ৷ Eeva Eco ZX মডেলটির দাম রয়েছে 53,551 টাকা ৷ এবং Eeva ZX Plus মডেলটির এক্স শোরুম প্রাইস 65,051 টাকা রাখা হয়েছে ৷

দাম (Ex-Showroom)
Eeva Eco LXEeva Eco ZXEeva ZX Plus
51,551 টাকা53,551 টাকা65,051 টাকা

সবকটি মডেলই চারটি কালার ভ্য়ারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ৷ তার মধ্য়ে রয়েছে গ্লসি ব্ল্য়াক, গ্লসি গ্রে, গ্লসি রেড এবং গ্লসি ব্লু ৷ বাকি মডেলগুলির ক্ষেত্রে 5টি করে ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে৷ বিস্তারিত নীচে দেওয়া হল-

কালার ভ্য়ারিয়েন্ট
Eeva Eco LXEeva Eco ZXEeva ZX Plus
গ্লসি ব্ল্য়াকগ্লসি ব্ল্য়াকগ্লসি ব্ল্য়াক
গ্লসি গ্রেগ্লসি গ্রেগ্লসি গোল্ডেন
গ্লসি রেডগ্লসি রেডগ্লসি রেড
গ্লসি ব্লুগ্লসি ব্লুগ্লসি ব্লু
-গ্লসি হোয়াইটগ্লসি হোয়াইট

Zelio Eeva Series Features

প্রতিটি মডেলেই দেওয়া হয়েছে ডিজিট্যাল স্মার্ট ডিসপ্লে, কী- লেস স্টার্ট বাটন, ক্রুজ কন্ট্রোল, ফাইন্ড মি ফাংশন, LED লাইটিং, BLDC মোটর, এবং একটি চ্য়াচিস এবং কন্ট্রোলার ৷ প্রতিটি মডেলের ক্ষেত্রেই 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে ৷

স্মার্ট ডিসপ্লেকী- লেস স্টার্ট বাটনক্রুজ কন্ট্রোলফাইন্ড মি ফাংশন LED লাইটিংBLDC মোটরএকটি চ্য়াচিসকন্ট্রোলার

Zelio Eeva Eco Common specifications

এই মডেলে দেওয়া হয়েছে একটি 48/60V BLDC মোটর ৷ যার ফলে প্রতিবার ফুল চার্জে 60 থেকে 90 কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব ৷ প্রতিবার ফুল চার্জ হতে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হয় ৷ গাড়িতে দেওয়া হয়েছে 60V/30Ah এর লিথিয়াম ব্য়াটারি ৷ ফ্রন্ট ও রিয়ার ড্রাম ব্রেক রয়েছে ৷ সঙ্গে হাইড্রোলিক সাসপেনশনও দেওয়া হয়েছে ৷

স্পেশিফিকেশন
মোটর 48/60V BLDC
রেঞ্জ60-90 Km
বিদ্যুৎ খরচ1.5 ইউনিট
ব্যাটারি60V/30Ah লিথিয়াম
ফ্রন্ট ব্রেকড্রাম
রিয়ার ব্রেকড্রাম

Zelio Eeva Eco ZX specifications

স্পেশিফিকেশন
মোটর 48/60V BLDC
রেঞ্জ60-90 km
বিদ্যুৎ খরচ1.5 ইউনিট
ব্যাটারি60V/30Ah লিথিয়াম
ফ্রন্ট ব্রেকড্রাম
রিয়ার ব্রেকড্রাম

Zelio Eeva ZX Plus Specification

স্পেশিফিকেশন
মোটর 60/72V BLDC
রেঞ্জ60-90 km
ব্যাটারি60V/30Ah-72V/32Ah লিথিয়াম
ফ্রন্ট ব্রেকডিস্ক
রিয়ার ব্রেকড্রাম
বিদ্যুৎ খরচ1.5 ইউনিট
Read More- ভারতে চাহিদা নেই, বিক্রিতে ভাটা ! ব্য়বসা বাঁচাতে কাকে নিয়োগ করল Tesla ?