রেকমেন্ডেশনে বিরাট সমস্যা, রেগে আগুন Youtube Music ব্য়বহারকারীরা ! কী এমন সমস্যা হয়েছে ?
Youtube Music Premium : দ্বিতীয়ত গানের বিপুল সম্ভার অন্য কোনও অ্য়াপে নেই ৷ দাবি ব্যবহারকারীদের ৷

Published : January 7, 2026 at 5:30 PM IST
হায়দরাবাদ : বড়সড় সমস্যার সম্মুখীন Youtube Music Premium সাবস্ক্রাইবাররা ৷ তাঁদের অভিযোগ, পুরো ফিডে AI জেনারেটেড গান রেকমেন্ড হচ্ছে ৷ আর সেই কারণে পছন্দমতো কোনও গানই শুনতে পাচ্ছেন না তাঁরা ৷ এই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো নিজেদের বিরক্তি উগরে দিয়েছেন তাঁরা ৷
YouTube Music Has an AI Song Problem
একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্য়াটফর্ম থাকলেও ইউটিউবের মতো পছন্দসই রেকমেন্ডেশন অন্য কোনও অ্য়াপ দিতে পারে না ৷ এমনটাই দাবি ব্যবহারকারীদের ৷ এবং দ্বিতীয়ত গানের বিপুল সম্ভার অন্য কোনও অ্য়াপে নেই ৷ মূলত এই দুটি কারণের জন্য Youtube Premium ফিচারের সাবস্ক্রিপশন গ্রহণ করেন অনেকেই ৷
কিন্তু তাঁদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন,রেকমেন্ডেশন পলিশিতে বেশ কিছু গলদ ধরা পড়ছে ৷ পছন্দমতো গান তো আসছেই না পরিবর্তে AI জেনারেটেড গান ফিডে ফ্লোট করছে ৷ মূলত Explore page-এ এই গানগুলি রেকমেন্ড করা হচ্ছে ৷ এছাড়াও অটোপ্লে মোডেও এই ধরনের গান রেকমেন্ড করার ফলে গান শোনার আগ্রহ হারাচ্ছেন অনেকেই ৷
রেডিটে এক ব্যবহারকারী জানিয়েছেন, Not Interested এ ট্যাপ করার পরও AI জেনারেটেড গান রেকমেন্ড করা হচ্ছে ৷ আর এতেই তৈরি হচ্ছে সমস্যা ৷
Youtube রেকমেন্ডেশন পলিশি কী ?
ব্যবহারকারীর পছন্দমতো গান ও ভিডিও অটোপ্লে হয় ৷ এই পুরো প্রক্রিয়াটিকে রেকমেন্ডেশন বলা হয় ৷ প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম, ভিডিও স্ট্রিমিং প্ল্য়াটফর্ম, মিউজিক স্ট্রিমিং প্ল্য়াটফর্ম ইউজারের চাহিদা ও পছন্দের উপর ভিত্তি করে কন্টেন্ট রেকমেন্ড করে ৷ এক্ষেত্রে ইউজার বিহেভিয়ার পর্যবেক্ষণ করে প্রতিটি প্ল্য়াটফর্ম ৷ এবং তারপরই কন্টেন্ট রেকমেন্ড করা হয় ৷ সেক্ষেত্রে Youtube রেকমেন্ডেশন সবথেকে উন্নতমানের ৷ কিন্তু তারপরও AI মিউজিক রেকমেন্ড হওয়ায় অনেকেই বিরক্ত ৷ অনেকেই জানিয়েছেন, বারবার রিপোর্ট করেও কোনও লাভ হয়নি ৷ এমনকি অনেকেই Youtube কমিউনিটিতে রিপোর্ট করেছেন ৷ তারপরও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷
ইউটিউব ছাড়াও স্পটিফাই, রেসো -র মতো অ্য়াপগুলির রেকমেন্ডেশন পলিশিও যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি ৷ এই অ্য়াপগুলিও ইউজার বিহেভিয়ার ডেটা অ্য়ানালিসিস করে কন্টেন্ট রেকমেন্ড করে ৷ সেক্ষেত্রে একাধিক মডেল ব্যবহার করা হয় ৷

