ETV Bharat / technology

ভারতে AI নিয়ে পরিকল্পনা কী ? শ্বেতপত্র প্রকাশ কেন্দ্রীয় সরকারের

AI Infrastructure : Principal Scientific Adviser এর অফিসের তরফে একটি X পোস্ট করা হয় ৷ সেখানে ওই শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে ৷

Cooling vent fans are seen on the roof of a Digital Realty data center in Ashburn, Virginia on November 12, 2025
ভার্জিনিয়ার একটি ডেটা সেন্টার (ছবি - AFP)
author img

By ETV Bharat Tech Team

Published : December 30, 2025 at 4:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করল ভারত সরকারের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অ্যাডভাইসর (PSA)৷ ওই শ্বেতপত্রের নাম দেওয়া হয়েছে, Democratising Access to AI Infrastructure ৷ সেখানে মূলত ভারতে AI ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধির সম্ভাবনা, এবং পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে ৷ AI এর বিভিন্ন ক্ষেত্রের উপর কাজ করেন এমন বিশেষজ্ঞ, স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত গ্রহণের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সোমবার এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷

Principal Scientific Adviser এর অফিসের তরফে একটি X পোস্ট করা হয় ৷ সেখানে ওই শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ভারতের জন্য গণতন্ত্রের অ্য়াকসেস দেওয়ার অর্থ AI ইনফ্রাস্ট্রাকচারকে গোটা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া ৷"

ওই শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, AI এর জন্য AI ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা জরুরি ৷ এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রয়েছে, কম্পিউটার পাওয়ার, ডেটাসেট এবং মডেল টুলচেইন ৷ যার ফলে একটি বড় সংখ্যক ব্যবহারকারীরা AI এর সুবিধা লাভ করতে পারে ৷

AI ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ে ওই শ্বেতপত্রে আরও বেশ কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, AI ইনফ্রাস্ট্রাকচারকে দুটি ভাগে ভাগ করা যায় ৷ প্রথমত ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং দ্বিতীয়ত ডিজিট্যাল ইনফ্রাস্ট্রাকচার ৷ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রয়েছে ডেটা সেন্টার, গ্রাফিক্স প্রসেস ইউনিট,টেনসর প্রসেসিং ইউনিট, এবং অন্য প্রসেসিং ব্যবস্থা ৷

ওই শ্বেতপত্রে জানানো হয়েছে, ভারতের ডেটা সেন্টারগুলি ভৌগলিকভাবে সংযুক্ত ৷ তারমধ্যে মুম্বইয়ে সবথেকে বেশি ডেটা সেন্টার রয়েছে ৷ এছাড়াও রয়েছে, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, পুনে এবং কলকাতা ৷

প্রাথমিকভাবে AI ইনফ্রাস্ট্রাকচারের জন্য লাইটার ওয়েট এলিমেন্টের উপর জোর দেওয়া হয়েছে ৷ তারমধ্যে রয়েছে মেটাডেটা স্ট্য়ান্ডার্ড, অ্য়াকসেস প্রোটোকল, এবং রেজিস্টারস ৷ এই স্ট্রাকচার গঠনের পর সরকারের লক্ষ্য হওয়া উচিত, ডেটা অ্য়াকসেস সিস্টেম এবং কন্টেন্ট নির্ভর ডেটা ফ্লোর উপর ৷

তবে এই শ্বেতপত্র কোনও ভাবেই পলিসি পরিবর্তনের জন্য নয় ৷ পরিবর্তে AI নিয়ে কেন্দ্রীয় সরকারের কী পরিকল্পনা সেই বিষয়ে একটি ধারণা করা সম্ভব ৷

Read More - মহাকাশ গবেষণায় জোর, শ্রীহরিকোটায় আরও একটি লঞ্চ প্যাড তৈরি করছে ISRO