ETV Bharat / technology

সাত সকালে স্তব্ধ হয়ে গেল Whatsapp ! লগইনের সমস্যার সম্মুখীন ব্যবহারকারীরা

WhatsApp Web Down : শুক্রবার সকালে ভারতের বিভিন্ন অংশের ব্যবহারকারীরা Whatsapp Desktop এ লগ-ইন করার চেষ্টা করেন ৷

WhatsApp Web Down Users Report Login and Sync Issues in India
শুক্রবার সাত-সকালে বিপর্যস্ত WhatsApp Web পরিষেবা ? (ছবি - Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 11:10 AM IST

|

Updated : February 27, 2026 at 11:20 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি : শুক্রবার সাত-সকালে বিপর্যস্ত WhatsApp Web পরিষেবা ? বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁরা লিখেছেন, Whatsapp Web ভার্সনে লগ-ইন করার সমস্যা হচ্ছে ৷ যদিও Whatsapp বা Meta- র তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷

শুক্রবার সকালে ভারতের বিভিন্ন অংশের ব্যবহারকারীরা Whatsapp Desktop এ লগ-ইন করার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁদের মধ্যে অনেকেরই লিঙ্ক ফেইল হয়ে যায় ৷ আবার অনেকের লোডিং সম্পূর্ণ হলেও WebPage ওপেন হয়নি ৷ আর তারপরই অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে অভিযোগ জানান ৷

বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মের সমস্যা হয়েছে কিনা তা বোঝার জন্য রয়েছে ডাউন ডিটেক্টর ৷ এই প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 9টার কিছু পর থেকে সমস্যা দেখা যায় ৷ তবে এই প্রতিবেদন লেখার সময় (10.47 মিনিটে) পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ৷

WhatsApp Web Down Users Report Login and Sync Issues in India
ডাউনডিটেক্টরের দেওয়া তথ্য (ছবি- ডাউনডিটেক্টর)

কী কী সমস্যা তৈরি হয়েছিল ?

অভিযোগকারীরা সোশ্যাল মিডিয়ায়া লিখেছিলেন, তাঁদের লগইন করতে সমস্যা তৈরি হয়েছিল ৷ এছাড়াও, যাঁদের লগইন হয়ে রয়েছে তাঁদের ক্ষেত্রে মেসেজ ডেলিভারি হতে সময় লাগছিল ৷

এদিকে Whatsapp Web এর পাশাপাশি যাঁরা iPhone এ Whatsapp ব্যবহার করেন তাঁরাও সমস্যার সম্মুখীন হয়েছিলেন ৷ ডাউনডিটেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট অভিযোগকারীদের মধ্যে 56 শতাংশ জানিয়েছেন Whatsapp Web-এসমস্যা রয়েছে, 36 শতাংশ জানিয়েছেন সমস্যা রয়েছে অ্যাপভার্সনে এবং 6 শতাংশ জানিয়েছেন মেসেজিং-এ সমস্যা রয়েছে ৷

খাতিজা শেখ নামে এক এক্স ব্যবহারকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, "Whatsapp কি ডাউন ? অন্য কোনও ডিভাইসে লগইন করতে সমস্যা তৈরি হচ্ছে ৷ এটা কানেক্টই হচ্ছে না ৷ আর কারোর এই সমস্যা হচ্ছে?"

হানা নামে এক ভেরিফায়েড ইউজার লিখেছেন, তাঁর ফোনের সঙ্গে Whatsapp Web কানেক্ট হচ্ছে না ৷ কোনও ওয়েব ব্রাউজার ব্যবহার করেই এই সমস্যা সমাধান করতে পারছেন না তিনি ৷

শুধু এখনই নয় ৷ কয়েকদিন আগে বিশ্বব্যাপী বিপর্যস্ত হয়ে পড়েছিল এক্স (X) পরিষেবা ৷ ক্লাউডফ্লেয়ার নামে একটি থার্ডপার্টি প্ল্যাটফর্মের প্রযুক্তিগত ত্রুতির জন্য এই সমস্যা তৈরি হয়েছিল ৷

Read More - কাছাকাছি Authorised Aadhaar Centres কোথায় রয়েছে ? জানা যাবে Google Maps - এ
Last Updated : February 27, 2026 at 11:20 AM IST