ETV Bharat / technology

1 মার্চ থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, WhatsApp চ্যাট কতটা সুরক্ষিত থাকবে এবার?

WhatsApp Chat : ভুয়ো WhatsApp অ্যাকাউন্ট ঠেকাতে Sim Binding সাপোর্ট চালু করা হচ্ছে ৷

WhatsApp SIM binding mandatory in India from March 1 what it means for you
1 মার্চ থেকে Whatsapp-এ বদলে যাচ্ছে একাধিক নিয়ম (ছবি- Meta)
author img

By ETV Bharat Tech Team

Published : February 28, 2026 at 5:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : সময়সীমা শেষ আর তাই 1 মার্চ থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে WhatsApp এ ৷ ব্যবহারকারীদের অবশ্যই সিম বাইন্ডিং (SIM Binding) নিয়ম মেনে চলতে হবে ৷ Meta-র সহযোগী এই চ্যাটিং প্ল্যাটফর্মটিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ বা (DOT) ৷ সেই অনুযায়ী টেলিকম সাইবার সিকিউরিটি রুলস 2024 অনুযায়ী সিম বাইন্ডিং বাধ্যতামূলক করছে WhatsApp ৷ এছাড়াও, WhatsApp Web-এ নিরাপত্তা বাড়াতে 1 মার্চ থেকে প্রতি 6 ঘণ্টা অন্তর নিজে থেকেই লগ-আউট হবে ব্যবহারকারীদের প্রোফাইল ৷ ফের নতুন করে লিঙ্ক করতে হবে অ্যাকাউন্ট ৷

সিম বাইন্ডিং কী ?

ভুয়ো WhatsApp অ্যাকাউন্ট ঠেকাতে Sim Binding সাপোর্ট চালু করা হচ্ছে ৷ যে নম্বর দিয়ে WhatsApp ব্যবহার করা হচ্ছে, সেই নম্বরের সিম ফোনে রয়েছে কিনা তা যাচাই করা হবে Sim Binding সাপোর্টের মাধ্যমে ৷ যেহেতু এটি একটি সিকিউরিটি সাপোর্ট সিস্টেম সেই কারণে এই কাজটি প্রত্যেক ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে করতে হবে ৷

কেন সিম বাইন্ডিং জরুরি ?

প্রতারকরা যে নম্বর দিয়ে WhatsApp ব্যবহার করে সাধারণত সেই নম্বরের সিম ফোনে ব্যবহার করে না ৷ হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করার পর ওই নম্বরের সিমটি নষ্ট করে দেয় ৷ এর ফলে তদন্তকারী অফিসাররা অপরাধীকে ট্র্যাক করতে পারেন না ৷ এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে Sim binding সাপোর্ট চালু করার নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ পেয়ে Meta র তরফে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু হবে ৷

এই প্রক্রিয়া শুরু হলে, যে নম্বর দিয়ে WhatsApp ব্যবহার করা হচ্ছে সেই নম্বরের সিম অবশ্যই স্মার্টফোনে রাখতে হবে ৷ তা না হলে পুরোপুরি বন্ধ করা হবে ওই নির্দিষ্ট নম্বরের WhatsApp অ্যাকাউন্ট ৷

এই সার্ভিস বাধ্যতামূলক করার পিছনে কেন্দ্রীয় সরকারের একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে ৷ প্রতিটি সিম KYC সম্পন্ন রয়েছে ৷ ফলে WhatsApp এর সঙ্গে ওই KYC যুক্ত SIM ব্যবহার করলে ব্যবহারকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকবে কেন্দ্রের কাছে ৷ যার ফলে প্রতারণার মতো কোনও ঘটনা ঘটলে অপরাধীদের চিহ্নিতকরণে সুবিধা হবে ৷

1 মার্চ থেকে কী কী পরিবর্তন হবে ?

  • সিম বাইন্ডিং প্রসেস চালু হবে ৷
  • প্রতি 6 ঘণ্টায় লিঙ্ক ডিভাইস থেকে WhatsApp ডি-অ্যাক্টিভেট হবে ৷
Read More - এই নিয়ম না মানলে বন্ধ হবে WhatsApp, বড় নির্দেশ কেন্দ্রীয় সরকারের