ETV Bharat / technology

ফেসবুকের মতো Whatsapp-এও দেখা যাবে কভার ফটো ; নতুন ফিচার চালু হচ্ছে কবে ?

Whatsapp : এতদিন পর্যন্ত ফোসবুকে কভার ফটো আপলোডের কোনও অপশন ছিল না ৷ এবার ফেসবুকের মতো কভার ফটোও আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা ৷

Whatsapp might launch cover photo feature soon for iOS
কভার ফটো স্পেস (ছবি - wabetainfo.com)
author img

By ETV Bharat Tech Team

Published : January 10, 2026 at 4:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : WhatsApp তাদের ব্যবহারকারীদের জন্য লঞ্চ করতে চলেছে নতুন একটি ফিচার ৷ নতুন বছরে নতুন যে ফিচার লঞ্চ করবে তার মাধ্যমে ব্য়বহারকারীরা কভার ফটো সেট করতে পারবেন ৷ ইতিমধ্যে এই ফিচারটি বিটা টেস্টিংয়ের মধ্যে রয়েছে ৷ খুব শীঘ্রই ফিচারটি সব ব্যবহারকারীর জন্য লঞ্চ করা হতে পারে ৷

এতদিন পর্যন্ত ফোসবুকে কভার ফটো আপলোডের কোনও অপশন ছিল না ৷ শুধুমাত্র ডিসপ্লে ছবি (Display Picture) ই থাকত ৷ কিন্তু এবার ফেসবুকের মতো কভার ফটোও আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা ৷ তবে এই সুবিধা প্রাথমিকভাবে iOS ব্যবহারকারীরা পাবেন ৷ পরবর্তীতে Android এর জন্যও এই ফিচার লঞ্চ করা হতে পারে ৷

WABetainfo-র তরফে এই কথা সর্বপ্রথম এই ফিচারটি প্রকাশ্যে নিয়ে আসে ৷ তারা একটি পোস্টে জানিয়েছে, নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে WhatsApp ৷ এবার থেকে পার্সোনাল প্রোফাইলেও কভার ফটো দেখা যেতে পারে ৷ যে সব ব্যবহারকারী iOS 26.1.10.71 বিটা ভার্সনটি ব্যবহার করছেন তাঁদের কাছে ইতিমধ্যে ফিচারটি পৌঁছে গিয়েছে ৷ তবে টেস্টফ্লাইট অ্য়াপ্লিকেশনে এই ফিচারটি ব্যবহার করা যাবে ৷

এখানেই শেষ নয়, WhatsApp একটি ডেডিকেটেড স্পেশ তৈরি করছে যেখানে কভার ফটো আলাদা করে দেখা যাবে ৷ প্রোফাইলে গিয়ে ডিসপ্লে ফটোর ঠিক উপরেই দেখা যাবে কভার ফটো অপশন ৷ যাঁরা কভার ফটো আপলোড করবে তাঁদের প্রোফাইলের ক্ষেত্রে কভার ফটো দেখা যাবে ৷ এবং যাঁরা কভার ফটো থাকবে না তাঁদের ক্ষেত্রে ওই স্পেসটি ব্ল্যাঙ্ক থাকবে ৷ তবে নতুন এই ফিচারটি কবে লঞ্চ হবে সেবিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ মনে করা হচ্ছে বিটা টেস্ট শেষ হলেই iOS এর জন্য চালু করা হবে ৷

সম্প্রতি আরও কিছু আপডেট লঞ্চ করেছে Whatsapp ৷ গ্রুপ চ্যাটে নতুন তিনটি ফিচার যোগ করা হয়েছে Meta র এই প্ল্য়াটফর্মটি ৷ Whatsapp- তাদের নিজস্ব ব্লগে ইতিমধ্যে এই আপডেটগুলি বিস্তারিত জানিয়েছে ৷ এবং ধীরে ধীরে রোল-আউটও শুরু হয়েছে ৷ নতুন বছরে এটাই প্রথম আপডেট ৷ এরপর কভার ফটো আপডেট ফিচার লঞ্চ করতে চলেছে Meta-র এই সংস্থাটি ৷

Read More - আপনি কি ক্রীড়া বিশেষজ্ঞ ? Whatsapp এর নতুন ফিচারে আপনার পরিচয় জানতে পারবে গ্রুপ মেম্বাররা ! জানুন বিস্তারিত