স্টিল ইমেজ থেকে মুহূর্তে তৈরি হবে ভিডিও ! নতুন ফিচার আসছে Whatsapp-এ
Whatsapp : চ্য়াট, কলিং, স্টেটাস ও চ্যানেল প্রতিটি জায়গাতেই নতুন এই আপডেটগুলি পাবেন ব্যবহারকারীরা ৷

Published : December 12, 2025 at 10:56 AM IST
হায়দরাবাদ : ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে ইনস্ট্য়ান্ট চ্য়াটিং প্ল্য়াটফর্ম WhatsApp ৷ তার মধ্যে রয়েছে মিসড কল অ্য়ালার্ট, নতুন স্ট্য়াটাস স্টিকার, Meta AI এর ইমেজ জেনারেশন টুলের আপগ্রেডশন সহ আরও কয়েকটি ফিচার ৷ চ্য়াট, কলিং, স্টেটাস ও চ্যানেল প্রতিটি জায়গাতেই নতুন এই আপডেটগুলি পাবেন ব্যবহারকারীরা ৷
Whatsapp কলিংয়ের ক্ষেত্রে কী কী আপগ্রেড এসেছে ?
কোনও ব্যবহারকারী যদি কল রিসিভ না করেন তাহলে যে ব্যক্তি কল করছেন তিনি ভিডিয়ো বা ভয়েস মেসেজ করতে পারবেন ৷ অর্থাৎ ধরেনিন আপনি বন্ধু, প্রিয়জন বা অন্য কাউকে হোয়াটসঅ্য়াপ কলিং করছেন ৷ কিন্তু সেই ব্যক্তি আপনার কল রিসিভ করতে পারলেন না ৷ তাহলে আপনি সরাসরি ভিডিয়ো বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন ৷ সেক্ষেত্রে আপনি সরাসরি কলিং উইন্ডো থেকেই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন ৷
Whatsapp চ্য়াটিংয়ের ক্ষেত্রে কী কী সুবিধা থাকছে ?
Whatsapp এর তরফে জানানো হয়েছে Midjourney এবং Flux এর মডেল ব্যবহার করা হবে Meta AI তে ৷ এর ফলে যে কোনও স্টিল ইমেজকে ভিডিয়োতে কনভার্ট করা সম্ভব হবে ৷ অন্যদিকে AI জেনারেটেড ভিজ্যুয়াল আরও আকর্ষণীয় হয়ে উঠবে ৷
পাশাপাশি Whatsapp Desktop ভার্সনে নতুন মিডিয়া ট্যাব অ্য়াড করা হবে ৷ যার মাধ্যমে ডকুমেন্ট, লিঙ্ক এবং মিডিয়া আরও সুনির্দিষ্টভাবে দেখা যাবে ৷ এবং সেগুলি খুঁজে পেতেও সুবিধা হবে ৷ এর সঙ্গে লিঙ্ক প্রিভিউ অপশনও চালু করা হচ্ছে ৷ ফলে স্প্য়াম বা ফেক লিঙ্কে ক্লিক আটকানো সম্ভব হবে ৷
Whatsapp স্ট্য়াটাস এবং চ্য়ানেল
স্ট্য়াটাস ও চ্যানেলে নতুন স্টিকার অ্য়াড করতে পারবেন ব্যবহারকারীরা ৷ এরসঙ্গে মিউজিক লিরিক্স অ্য়ড করার সুবিধাও থাকবে ৷ অন্যদিকে চ্যানেলে কোয়েশ্চেন ফিচার অ্য়াড করা হবে ৷ এবং চ্য়ানেল ফলোয়ার্সরা সেই প্রশ্নের জবাব দিতে পারবেন ৷ সেই রেসপন্স রিয়েল টাইমে দেখতে পারবেন চ্য়ানেল ওনার ৷
ইতিমধ্যে বিটা ভার্সনে এই ফিচার চালু হয়ে গিয়েছে ৷ ধীরে ধীরে সব ব্যবহারকারীদের কাছেও এই ফিচারগুলি রোলআউট করা হবে ৷

