চিনে শীঘ্রই লঞ্চ হবে Vivo X300 Ultra, তার আগেই স্পেসিফিকেশন প্রকাশ্যে
Vivo X 300 Ultra : Vivo X300 Ultra তে দেওয়া হতে পারে 6.82 ইঞ্চির BOE Flat LTPO ডিসপ্লে ৷

Published : December 30, 2025 at 1:26 PM IST
হায়দরাবাদ : Vivo X300 Ultra লঞ্চ হতে পারে আগামী বছর ৷ এটি Vivo X300 সিরিজের টপ লাইন ভ্যারিয়েন্টের একটি স্মার্টফোন ৷ এর ডিটেল স্পেসিফিকেশন এখনও কোম্পানির ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় জানানো হয়নি ৷ তবে একটি টিপস্টারের বক্তব্য অনুযায়ী, এই মডেলটিতে দেওয়া হতে পারে 6.82 ইঞ্চির ডিসপ্লে ৷ এছাড়াও ডেডিকেটেড ক্যামেরা বাটন নাও দেওয়া হতে পারে ৷
Vivo X300 Ultra Display, Design Details
টিপস্টার Digital Chat Station কে উদ্ধৃত করে একটি Weibo পোস্টে জানানো হয়েছে, Vivo X300 Ultra তে দেওয়া হতে পারে 6.82 ইঞ্চির BOE Flat LTPO ডিসপ্লে ৷ যেখানে থাকতে পারে 2K রেজলিউশন ৷ ন্যারো Edge ডিজাইন থাকতে পারে ৷ এবং রাইট অ্য়াঙ্গেল মেটাল মিড ফ্রেম দেওয়া হতে পারে ৷
রাউন্ড রিয়ার ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে ৷ একই ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে Vivo X200 মডেলটিতে ৷
2024 সালে লঞ্চ করা হয়েছিল Vivo X200 Ultra ৷ যেখানে ব্লু স্ট্রিপের একটি ফিচার দেওয়া হয়েছিল ৷ এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছিল ৷ যা খুব সহজেই বুড়ো আঙুল দিয়ে ব্যবহার করা যেত ৷ Vivo -র তরফে জানানো হয়েছে, যাঁরা ছবি তুলতে পছন্দ করেন বেশি তাঁদের জন্য ওই বাটনটি খুবই কার্যকরী ৷
Vivo X300 Ultra ফোনটিতে দেওয়া হতে পারে একটি 6.8 ইঞ্চির BOE ডিসপ্লে ৷ যেখানে থাকবে 120Hz রিফ্রেস রেট ৷ এবং হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং ৷ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে ৷ যারমধ্যে দুটি সেন্সর 200 মেগাপিক্সেলের থাকতে পারে ৷ এবং একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের শ্যুটার দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷
Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হতে পারে ৷ এরসঙ্গে থাকতে পারে 7000mAh ব্যাটারি ৷ third-generation 3D আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে ৷

