ETV Bharat / technology

vivo t5 5g লঞ্চ হল ভারতে, চিনা এই ফোনটি কিনলেই পাবেন বিপুল টাকা ডিসকাউন্ট

Vivo T5 5G-এ মোট চারটি RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে ৷

vivo t5 5g launched in india price specifications availability offers
vivo t5 5g (ছবি- vivo)
author img

By ETV Bharat Tech Team

Published : September 2, 2026 at 8:49 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Vivo T5 5G লঞ্চ হল ভারতে ৷ এই মডেলে দেওয়া হয়েছে 144Hz 3D-curved AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7500 Turbo chipset, 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ, এবং 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 7,050mAh ব্যাটারি, 44W অয়ার্ড ফ্ল্যাশচার্জ সাপোর্ট ৷ Android 16 ভিত্তিক Vivo's নিজস্ব অপারেটিং সিস্টেম OriginOS 6 দেওয়া হয়েছে ৷ T সিরিজের বাকি মডেলগুলি হল T5e, T5 Lite 44W 5G, T5 Pro, এবং T5x ৷

Vivo T5 5G: Price, availability

Vivo T5 5G-এ মোট চারটি RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে ৷ বেস ভ্যারিয়েন্টটিতে রয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ ৷ যার দাম 34,999 টাকা ৷ 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটির দাম Rs 39,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44,999 টাকা এবং টপ মডেলটি রয়েছে 12GB RAM + 256GB স্টোরেজের ৷ যার দাম রয়েছে 49,999 টাকা ৷ Royal Bronze এবং Silver Green কালারে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷

ModelOriginal PriceDiscounted Price
6GB + 128GBRs 34,999Rs 31,499
8GB + 128GBRs 39,999Rs 35,999
6GB + 256GBRs 44,999Rs 40,999
8GB + 256GBRs 49,999Rs 45,999

Vivo T5 5G মডেলটি 9 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে ৷ সংস্থার অফিসিয়াল e-store, Flipkart, এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে ফোনটি কিনতে পারবেন ৷

লঞ্চ অফারে 6GB + 128GB ভ্যারিয়েন্টের মডেলের ক্ষেত্রে 3,500 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে ৷ এবং অন্য মডেলগুলির ক্ষেত্রে 4,000 টাকা ছাড় পাবেন ৷ তবে এর জন্য ক্রেতাদের কাছে HDFC, SBI, এবং Axis Bank এর ক্রেডিট কার্ড থাকতে হবে ৷ এছাড়াও 6-মাসের নো-কস্ট EMI এর সুবিধাও রয়েছে ৷

ডিসকাউন্টের পর 6GB + 128GB ভ্য়ারিয়েন্টের মডেলটির দাম 31,499 টাকা, এবং 8GB + 128GB মডেলের দাম 35,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের মডেলের দাম 40,999 টাকা এবং 12GB + 256GB মডেলের দাম 45,999 টাকা হবে ৷

Vivo T5 5G: Specifications

The Vivo T5 5G মডেলটির ডায়মেনশন 164.42 x 75.25 x 7.9mm ৷ এর ওজন 199 গ্রাম ৷ এই মডেলে রয়েছে 6.83-ইঞ্চির 1.5K (2800 x 1260 রেজলিউশনের) 3D-কার্ভড AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেস রেট, 2,000 নিটস ব্রাইটনেস, 449 ppi পিক্সেল ডেন্সিটি, এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট ৷ octa-core 4nm MediaTek Dimensity 7500 Turbo চিপসেট দেওয়া হয়েছে, eighth-generation GenAI-ready NPU চিপ রয়েছে ৷ CPU-তে রয়েছে 12GB LPDDR4X RAM এবং up to 256GB UFS3.1 স্টোরেজ ৷ থার্মাল ম্যানেজমেন্টের জন্য, এই হ্যান্ডসেটে রয়েছে 3800mm স্ক্যয়ার Vapour Chamber Cooling System এবং 23,062mm স্ক্যয়ার কুলিং প্লেস ৷

ফোনে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ৷ 50MP Sony IMX882 মেইন সেন্সর Optical Image Stabilisation (OIS) এবং 8MP ultra-wide ক্যামেরা ৷ এছাড়াও সেলফির জন্য রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা যা 4K রেকর্ড করতে পারে ৷

FeaturesDetails
Display144Hz | 6.83-inch 1.5K 3D-Curved AMOLED
ProcessorMediaTek Dimensity 7500 Turbo
Rear camera50MP (main) + 8MP
Front camera32MP
Battery7,050mAh
Charging44W (wired)
OSOriginOS 6 based on Android 16
OS upgrades and security updatesOS upgrade: 3 generations of Android (up to Android 19)
Security updates: 5 years
Read More - Philips S7221 5G স্মার্টফোন লঞ্চ হল ভারতে, জলের দরে এই স্মার্টফোন দৈনন্দিন কাজের ক্ষেত্রে কেমন হতে পারে ?