Vivo Y19s 5G: 6000 mAh ব্যাটারি, লাইভ ফোটো; Vivo-র এই বাজেট ফ্রেন্ডলি ফোনটি কিনবেন নাকি? দেখুন স্পেশিফিকেশন
মোট দুটি কালারে ফোনটি হাতে পাবেন ক্রেতারা৷ তারমধ্যে একটি ম্য়াজিস্টিক গ্রিন এবং অন্য়টি টাইটেনিয়াম সিলভার৷

Published : November 3, 2025 at 4:45 PM IST
বাজেটের মধ্য়ে একটা জবরদস্ত ফোন চাইছেন? যার মাধ্যমে আপনার যাবতীয় কাজ মিটবে, এন্টারটেনমেন্টও হবে আর তারসঙ্গে বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকেও মুক্তি মিলবে৷ তাহলে প্রতীক্ষার অবসান৷ কারণ ভারতের বাজারে লঞ্চ করল Vivo Y19s 5G৷ ফোনে রয়েছে 6000mAh ব্য়াটারি, 5G সাপোর্ট সহ আরও আপডেটেড ফিচার৷ মোট তিনটি কনফিগারেশনেম ফোনটি লঞ করা হয়েছে৷ এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন এবং জেনে নিন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে কিনা৷
কনফিগারেশন-
মোট তিনটি কনফিগারেশনে ফোনটি লঞ্চ করা হয়েছে৷ সেগুলি হল 4GB+64GB, 4GB+128GB এবং 6GB+128GB৷ তিনটি কনফিগারেশনের মডেলই ভারতের বাজারে পাওয়া যাবে৷ ইতিমধ্যে Vivo-র অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের মডেলগুলি লিস্টিং করা হয়েছে৷
কালার-
প্রাথমিকভাবে মোট দুটি কালারে ফোনটি হাতে পাবেন ক্রেতারা৷ তারমধ্যে একটি ম্য়াজিস্টিক গ্রিন এবং অন্য়টি টাইটেনিয়াম সিলভার৷ আগামীদিনে আরও কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করা হবে কিনা সেই বিষয়ে Vivo-র তরফে এখনই কিছু জানানো হয়নি৷
স্পেশিফিকেশন ও ফিচার-
Vivo Y19s 5G ফোনে ডুয়েল সিম ব্য়বহারের সুবিধা দেওয়া হয়েছে৷ Android 15 OS এর সঙ্গে থাকছে FuntouchOS 15-স্কিন৷ 6.74 ইঞ্চির স্ক্রিন রয়েছে হ্যান্ডসেটটিতে৷ যার রেজলিউশন 720 X 1600৷ এছাড়াও থাকছে 90Hz রিফ্রেশ রেট, 260 PPI ডেনসিটি এবং 700 নিটস অফ পিক ব্রাইটনেস৷
বাজেট হ্য়ান্ডসেট হওয়ার দরুন চিপসেটের ক্ষেত্রে কিছুটা রাস টেনেছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাটি৷ দেওয়া হয়েছে অক্টাকোর 6nm MediaTek Dimensity 6300 চিপসেট৷ যার মধ্যে দুটি পারফরম্যান্স কোর এবং ছ'টি এফিসিয়েন্সি কোর৷ যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4GHz৷
দুটি কালার ভ্য়ারিয়েন্টেই সর্বোচ্চ 6GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে৷ এবং প্রতিটি মডেলেই মাইক্রো SD কার্ড ব্য়বহারের সুবিধা থাকছে৷ ফলে সর্বাধিক 2GB পর্যন্ত এক্টারন্যাল মেমোরি বাড়ানো সম্ভব৷
Vivo Y19s 5G মডেলে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ৷ যারমধ্যে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের (f/2.2) এবং সেকেন্ডারি ক্য়ামেরা 0.8 মেগাপিক্সেলের (f/3.0)৷ সেলফির জন্য 5 মেগা পিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে৷ আইফোনের মতোই এই বাজেট ফোনটিতে দেওয়া হয়েছে লাইভ ফটো ফিচার৷ এছা়ড়াও থাকছে Slo-mo, Time-laps, Night, Portrait মোড৷
নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্য়ানার থাকছে Vivo Y19 S মডেলটিতে৷ এছাড়াও থাকছে অ্যাম্বিয়ান্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, 5G সাপোর্টেট ডুয়াল ব্যান্ড WiFi, ব্লুটুথ 5.4, টাইপ C পোর্ট৷
6000mAh ব্য়াটারি দেওয়া হয়েছে৷ তারসঙ্গে থাকছে 15W চার্জিং কেবেল ও অ্য়াডপ্টার৷ এটি ধুলো প্রতিরোধী IP 64 রেটেড মডেল৷
মডেলটির দাম এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি৷ বিভিন্ন ই-কমার্স সাইটে লিস্টিং-এর পরেই দাম জানা যেতে পারে৷

