ETV Bharat / technology

সন্তানের জন্য বাইক খুঁজছেন ? পারফেক্ট চয়েস হতে পারে Vida Dirt E K3

Vida Dirt E K3 : শিশুদের নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এক্স শো-রুম প্রাইস রাখা হয়েছে 69,990 টাকা ৷

Vida Dirt E K3 launched brand new e bike for children
Vida Dirt E K3 লঞ্চ হল ভারতে (ছবি - vidaworld.com)
author img

By ETV Bharat Tech Team

Published : December 13, 2025 at 5:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : আপনি বাইকে চেপে ঘুরছেন আর আপনার বাইক চালাবেনা সেটা হয় ? সেই কথা মাথায় রেখেই Vida লঞ্চ করল Dirt.E k3 ৷ হিরো মটোকর্পের এই সংস্থাটি এই বাইকটি বের করেছে শুধুমাত্র 4 বছর থেকে 10 বছর বয়সী শিশুদের কথা মাথায় রেখে ৷ যার এক্স শো-রুম প্রাইস রাখা হয়েছে 69,990 টাকা ৷ প্রথম 300 জন ক্রেতা এই দামে গাড়িটি পাবেন ৷ ডার্ট বাইকিংয়ের এটাই এই সংস্থার প্রথম মডেল ৷

Dirt.E K3 বাইকে দেওয়া হয়েছে অ্য়াডজাস্টেবল চ্য়াচিস যেখানে কাস্টমাইজেবল হুইল বেস রয়েছে ৷ এছাড়াও থাকছে হ্যান্ডেলবার হাইট এবং রাইড হাইট ৷ মোট তিনটি স্টেজের কনফিগারেশনে গাড়িটি লঞ্চ করা হয়েছে ৷ তার মধ্যে রয়েছে, স্মল, মিডিয়াম এবং হাইট ৷ স্মল কনফিগারেশনে সিট হাইট 454mm, মিডিয়াম সেটিংসে হাইট 544 mm এবং লার্জ কনফিগারেশনে তা পৌঁছবে 631 mm ৷ এই ই-বাইকটির ওজন মাত্র 22 কেজি ৷

শিশুদের নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ বাইকের হ্যান্ডেলবারে দেওয়া হয়েছে একটি চেস্ট প্যাড, ফলে কোনও কারণে বাইটিতে ধাক্কা লাগলে কোনও আঘাত লাগার সম্ভাবনা নেই ৷ দ্বিতীয়ত একটি ম্যাগনেটিক কিল সুইচ এবং একটি রিয়ার মোটর কভার দেওয়া হয়েছে ৷ শুধুমাত্র রিয়ার ব্রেক দেওয়া হয়েছে ৷ তবে ক্রেতারা চাইলে ফ্রন্ট ব্রেক, তুলনামূলক বড় চাকা, রিয়ার সাসপেনশন কিনতে পারবেন ৷

বাইকে দেওয়া হয়েছে 500W মোটর এভং 360Wh রিমুভেবল লিথিয়াম - আয়ন ব্যাটারি ৷ তিনটি রাইডিং মোড রয়েছে ৷ সেগুলি হল লো, মিড এবং হাই ৷ এর সঙ্গে একটি নির্দিষ্ট মোবাইল অ্য়াপও লঞ্চ করা হয়েছে এই সংস্থার তরফে ৷ যার মাধ্যমে সন্তানদের গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা ৷ এছাড়াও অ্য়াসসেলরেশন রেসপন্স এবং ট্র্য়াক রাইড স্ট্য়াটেস্টিক্স নজর রাখতে পারবেন তাঁরা ৷

স্পেসিফিকেশন
BatteryNMC, Li-Ion, 360 wh
Charger input, Charger output230 V , 4 A @ 42 V DC
Motor typeHub motor
Front brake Disc typeNA (only accessory)
Throttle controlThumb throttle
Top speed at various modes1= 7 -8km/h, 2= 16-17 km/h, 3=23- 25km/h
Wheelbase (Size S, M, L) (mm)751, 834, 912
Rear brake Disc typeFlat brake disc; 160 mm
Saddle height (Size S, M, L) (mm)454, 544, 631
Kerb weight (along with mainstand & charger)22 kg
Read More- সস্তায় মার্সিডিজ কেনার এটাই শেষ সুযোগ, আগামী বছর থেকে আকাশছোঁয়া দাম হবে