এবার EV -র ব্যাটারিতেও থাকবে PAN নম্বর ! ব্যাপারটা ঠিক কী ? জানুন
Battery Pack Aadhaar Number : ওই নম্বরের মধ্যেই নির্দিষ্ট ভাবে উল্লেখ থাকবে একাধিক তথ্য ৷

Published : January 3, 2026 at 5:30 PM IST
হায়দরাবাদ : এবার প্রতিটি EV র গাড়ির ব্যাটারিতে থাকবে নির্দিষ্ট আদার নম্বর ৷ কেন্দ্রীয় সরকারের পরিবহণ মন্ত্রকের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷ ওই প্রস্তাবে বলা হয়েছে, নতুন যে ফ্রেমওয়ার্কটি তৈরি করা হয়েছে সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী প্রতিটি ব্যাটারিতে 21 নম্বরের একটি ইউনিক নম্বর থাকবে ৷ যাকে সরকারি পরিভাষায় বলা হবে Battery Pack Aadhaar Number বা BPAN ৷ মূলত এন্ড টু এন্ড যাতে ট্রেস করা যায় এবং যাতে সঠিকভাবে রিসাইক্লেল করা সম্ভব হয় তার জন্যই এই নতুন নম্বর চালু করা হবে ৷
কেন্দ্রের ওই প্রস্তাবনায় জানানো হয়েছে, " ব্যাটারি উৎপাদনকারী কোম্পানিগুলির একটি বিশেষ নম্বর রাখতে হবে ৷ তারপরই সেগুলি বিক্রির জন্য বাজারযাত করতে পারবে ৷" BPAN এমনভাবে লিখতে হবে যাতে অত্যন্ত ভালোভাবে সেই নম্বর দেখা যায় ৷ এবং যাতে কোনওভাবেই সেই নম্বর মুছে বা নষ্ট না হয় তারজন্য ব্যবস্থা করতে হবে ব্যাটারি উৎপাদনকারী সংস্থাগুলিকেই ৷
কেন ওই নম্বর জরুরি বলে মনে করছে সরকার?
জানা গিয়েছে ওই নম্বরের মধ্যেই নির্দিষ্ট ভাবে উল্লেখ থাকবে একাধিক তথ্য ৷ কী কী কাঁচামাল ব্যবহার করা হয়েছে ৷ রিসাইক্লিং সম্ভব কিনা, ফাইনাল ডিসপোজ্যাল ডেটও উল্লেখ থাকবে ৷ এর ফলে রিসাইকেল করার ক্ষেত্রে সুবিধা হবে বলেই ধারণা ৷
কোনও ব্যাটারি রিসাইকেল করে নতুন করে ব্যাটারি তৈরি হলে তার নতুন BPAN নম্বর তৈরি হবে ৷ যার মাধ্যমে রিসাইকেল করার পর ব্যাটারির যাবতীয় তথ্য রেকর্ড করা থাকবে ৷ সরকারি ওই গাইডলাইনে জানানো হয়েছে, ভারতে ব্যাটারি রিসাইকেল ফ্রেমওয়ার্কে BPAN অতি গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট হতে চলেছে ৷
কীভাবে নম্বরের মাধ্যমে সব তথ্য জানা যাবে ?
BPAN সংক্রান্ত একটি ওয়েবসাইট তৈরি করবে সরকার ৷ যেখানে প্রতিটি ব্যাটারির BPAN নম্বরের ভিত্তিতে যাবতীয় ডায়নামিক তথ্য আপলোড করা হবে ওই পোর্টালে ৷ ওই পোর্টাল থেকেই ব্যাটারির সমস্ত তথ্য দেখা সম্ভব হবে ৷
উল্লেখ্য যে সব ব্যাটারিতে 2kWh এর বেশি ক্ষমতা জেনারেট করতে পারবে সেই ব্যাটারিতেই এই নম্বর উল্লেখ করা থাকবে ৷ অন্য ব্যাটারির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না ৷

