ETV Bharat / technology

Tim Cook Steps Down : 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের সাম্রাজ্য ছাড়ছেন টিম কুক ! Apple-এ কী কী অবদান রাখলেন তিনি ?

একদিকে টিম কুকের অবসর, অন্যদিকে জন টার্নাসের নেতৃত্ব শুরু হচ্ছে৷ অনেকেই মনে করছেন, কুকের নেতৃত্বে অ্যাপলের জনপ্রিয়তা ও আয় দুটোই বৃদ্ধি পেয়েছে ব্যাপক ভাবে ৷

Tim Cook Steps Down 5 Ways He Changed Apple Forever
Tim Cook Steps Down (ছবি- Apple)
author img

By ETV Bharat Tech Team

Published : August 30, 2026 at 8:39 PM IST

|

Updated : August 31, 2026 at 1:17 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : মাঝে আর মাত্র একটি দিন ৷ তারপরই আনুষ্ঠানিকভাবে অ্যাপেলের CEO পদ ছাড়বেন টিম কুক (Tim Cook) ৷ তারপর ওই পদে বসবেন জন টার্নাস ৷ যদিও বিশেষজ্ঞ ও প্রযুক্তি জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিরা মনে করছেন iPhone 18 সিরিজ লঞ্চ অনুষ্ঠানে মূল মঞ্চে থাকবেন টিম কুক-ই ৷

একদিকে টিম কুকের অবসর, অন্যদিকে জন টার্নাসের নেতৃত্ব শুরু হচ্ছে ৷ তারই মাঝে অনেকেই মনে করছেন, কুকের নেতৃত্বে অ্যাপলের জনপ্রিয়তা ও আয় দুটোই বৃদ্ধি পেয়েছে ব্যাপক ভাবে ৷ একদিকে প্রযুক্তির মধ্যে যেমন নতুনত্ব নিয়ে এসেছেন তিনি তেমনই মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যেই অ্য়াপল ডিভাইসকে পৌঁছে দিয়েছেন ৷

টিম কুককে নিয়ে আলোচনা চলতেই থাকবে ৷ এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ তারই মাঝে এই প্রতিবেদনে তুলে ধরা হল টিম কুকের নেতৃত্বে Apple-এর এমন পাঁচটি পদক্ষেপ যা কুপার্টিনোর এই টেক জায়ান্টকে এগিয়ে নিয়ে গিয়েছে অনেকটাই ৷

Apple from a $350-billion company to a $4-trillion giant

Apple যখন CEO হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন সংখ্যার ভ্যালুয়েশন ছিল 350 বিলিয়ন মার্কিন ডলার ৷ বর্তমানে ওই সংস্থার ভ্যালুয়েশন হয়েছে 4 ট্রিলিয়ন মার্কিন ডলার ৷ যদিও এবিষয়ে স্টিভ জোবসের অবদান অস্বীকার করার কোনও কারণ নেই ৷ কিন্তু তাঁর উত্তরসূরী হিসেবে ব্যাপকভাবে সংস্থার ভ্য়ালুয়েশন বাড়িয়েছেন টিম কুক ৷ কুক-এর নেতৃত্বে প্রায় 1000 শতাংশ বৃদ্ধি পেয়েছে Apple এর মার্কেট ক্যাপিটেলাইজেশন ৷

Expansion of footprint globally

টিম কুকের নেতৃত্বে গ্লোবাল ফুটপ্রিন্ট বাড়িয়েছে Apple ৷ অর্থাৎ আগে যে দেশগুলিতে Apple প্রডাক্ট বিক্রি হত বর্তমানে তার থেকে অনেক বেশি দেশেই বিক্রি হয় তাদের বিভিন্ন ডিভাইস ৷ প্রায় 200টি দেশে Apple এর বিভিন্ন ডিভাইস বিক্রি হয় ৷ বিশ্বব্যাপী Apple এর নিজস্ব প্রায় 500 টি রিটেল স্টোর রয়েছে ৷ এছাড়াও 1 লাখ টিম মেম্বার বা কর্মী বৃদ্ধি করেছে সংস্থাটি ৷ বর্তমানে সংস্থার প্রায় 2.5 বিলিয়ন অ্যাকটিভ ডিভাইস রয়েছে ৷

Apple Services Now Over $100 billion business

শুধু নতুন ডিভাইস বিক্রি নয়, Apple Service-কেও অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন টিম কুক ৷ বর্তমানে Apple Service এর ব্যবসা প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলারে রয়েছে ৷

Carbon reduction and privacy at core

Tim Cook-এর নেতৃত্বে Apple তাদের carbon footprint 2015 সালের তুলনায় 60 শতাংশেরও বেশি কমিয়েছে, যদিও এই সময়ের মধ্যে সংস্থার আয় প্রায় দ্বিগুণ হয়েছে ।

এছাড়াও Tim Cook দীর্ঘদিন ধরেই privacy বা ব্যক্তিগত গোপনীয়তাকে অতি গুরুত্ব দিয়ে এসেছে ৷ তিনি মনে করতেন গোপনীয়তা প্রত্যেক মানুষের অধিকার ৷ তাঁর নেতৃত্বে Apple-এর কাছে privacy এবং security অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার ক্ষেত্রে Apple এমন একটি মানদণ্ড তৈরি করেছে, যা এখনও সংস্থাটিকে অন্যান্য প্রযুক্তি কোম্পানির থেকে আলাদা করে ।

Apple Watch a new product category

Tim Cook-এর নেতৃত্বে Apple, iPhone-এর পর একটি সম্পূর্ণ নতুন প্রোডাক্ট ক্যাটেগরি হিসেবে Apple Watch বাজারে নিয়ে আসে। 2015 সালে লঞ্চ হওয়া এই ডিভাইসটি শুধু একটি স্মার্টওয়াচ হিসেবেই সীমাবদ্ধ থাকেনি। সময়ের সঙ্গে এতে ECG (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম), Fall Detection এবং Crash Detection-এর মতো স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে ।

Read More - App-এ Sign in করার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনছে Google, ব্যবহারকারীদের কি সুবিধা হবে ?
Last Updated : August 31, 2026 at 1:17 PM IST