এই 6টি নতুন ডিভাইস 2026 এ লঞ্চ করবে Apple ! জেনে নিন আগেই
Apple Products : 2026 এ বেশ কয়েকটি নতুন প্রডাক্ট লঞ্চ করতে পারে সংস্থাটি ৷ যদিও তাদের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷

Published : December 29, 2025 at 11:00 AM IST
হায়দরাবাদ : Apple প্রেমীদের জন্য 2025 সালটি ছিল মনে রাখার মতো ৷ কারণ একাধিক নতুন প্রডাক্ট লঞ্চ করেছিল কুপার্টিনোর এই সংস্থাটি ৷ তারমধ্যে ছিল, লিক্যুইড গ্লাস, iPhone Air, iPhone 17 Pro এবং Apple Silicon এর লার্জ লিপস ৷ নতুন বছর অর্থাৎ 2026 এ বেশ কয়েকটি নতুন প্রডাক্ট লঞ্চ করতে পারে সংস্থাটি ৷ যদিও তাদের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ তবে একাধিক প্রডাক্ট লঞ্চের বিষয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ বিভিন্ন সূত্রের খবর 2026 সালে মোট 6টি প্রডাক্ট লঞ্চ করতে পারে সংস্থাটি ৷
New Studio Display (নতুন স্টুডিও ডিসপ্লে)
Apple সাধারণভাবে খুব একটা ডিসপ্লে তৈরি করে না ৷ 2019 সালে তারা একটি প্রো ডিসপ্লে XDR লঞ্ করেছিল ৷ এবং 2022 সালে একটি স্টুডিও ডিসপ্লে লঞ্চ করেছিল ৷ জল্পনা তৈরি হয়েছে,2026 সালে একটি নতুন স্টুডিও ডিসপ্লে তৈরি করতে পারে সংস্থাটি ৷ সেটি হতে পারে 27 ইঞ্চির ৷ যার মধ্যে থাকবে miniLED প্যানেল ৷ A19 Pro চিপসেট ব্যবহার করা হতে পারে এই ডিসপ্লেতে ৷ বর্তমানে যে স্ক্রিনগুলো রয়েছে সেখানে A13 বায়োনিক চিপসেট ব্যবহার করা হচ্ছে ৷
Apple home hub (অ্য়াপল হোম হাব)
স্মার্ট হোম সিস্টেম লঞ্চ করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে অ্য়াপল ৷ 2026 সালে তা বাস্তবে রূপ পেতে পারে ৷ লঞ্চ করা হতে পারে নতুন একটি Home Hub ৷ যা যেকোনও বাড়িকে Smart Home এ রূপান্তরিত করতে পারবে ৷ এই ডিভাইসে থাকতে পারে 7 ইঞ্চির একটি ডিসপ্লে ৷ ওই সিস্টেমটি HomeOS এ রান করবে ৷ শুধু রুম কন্ট্রোল নয়, Smart Assistant এরও সুবিধাও দেবে ডিভাইসটি ৷এরসঙ্গে দেওয়া হতে পারে A18 চিপসেট ৷
MacBook Pro redesign (Mac Book Pro রিডাইন)
2021 সালের পর এই প্রথম Macbook Pro র রিডিজাইন লঞ্চ করতে পারে কুপার্টিনোর সংস্থাটি ৷ 2026 সালে যে ডিজাইনটি লঞ্চ করা হতে পারে সেটি তুলনায় আরও পাতলা হতে পারে ৷ তারসঙ্গে OLED ও লঞ্চ করা হতে পারে ৷ 5G সেলুলর সাপোর্ট দেওয়া হতে পারে ৷
First foldable iPhone (ফোল্ডেবল ফোন)
ফোল্ডেবল দুনিয়ায় পা রাখতে পারে Apple ৷ 2026 সালে প্রথম Apple Foldable ফোন লঞ্চ করার সম্ভাবনা রয়েছে ৷ যে মডেলটি থাকতে পারে 5.5 ইঞ্চি আউটার ডিসপ্লে এবং 7.8 ইঞ্চির ইনার ডিসপ্লে ৷ যদিও অ্য়াপেলের তরফে কিছু রিভিল করা হয়নি ৷
বাজেট Macbook
Apple Macbook কেনার ইচ্ছা থাকলেও দামের কথা ভেবে অনেকেই পিছিয়ে যায় ৷ কিন্তু তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে নতুন বছরে ৷ বাজেট ফ্রেন্ডলি দামে একটি Macbook লঞ্চ করতে পারে সংস্থাটটি ৷ যেখানে থাকতে পারে A18 Pro SoC, 13 ইঞ্চি ডিসপ্লে ৷
OLED iPad mini
2021 সালের পর iPad মিনিও রিডিজাইন করতে পারে Apple ৷ OLED ডিসপ্লে দিতে পারে সংস্থাটি ৷ তবে গত বছর অর্থাৎ 2024 থেকেই iPad Pro তে OLED ডিসপ্লে দিতে শুরু করেছে সংস্থাটি ৷ এবার iPad mini তেও OLED ডিসপ্লে পেতে পারেন Apple ভক্তরা ৷

