ETV Bharat / technology

বিক্রিতে ভাটা, Tesla কে দ্বিতীয় স্থানে ফেলে EV বিক্রিতে প্রথম স্থানে এই সংস্থা

Tesla : Tesla র তরফে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2025 সালে 1.64 মিলিয়ন EV বিক্রি করেছে সংস্থাটি ৷

Tesla Loses Title As World's Biggest Electric Vehicle Maker As Sales Fall For Second Year In A Row
বিক্রিতে ভাটা Tesla র (ছবি- PTI)
author img

By ETV Bharat Tech Team

Published : January 3, 2026 at 3:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ফের চিনা সংস্থার কাছে মাথা নোয়াতে হল এলন মাস্কের সংস্থা টেসলাকে ৷ কারণ ইলেকট্রিক ভেহিক্যাল (EV) বিক্রিতে Tesla কে পিছনে ফেলে দিল চিনা সংস্থা BYD ৷ গত বছর অর্থাৎ 2025 সালে মোট EV বিক্রির সংখ্যার হিসেবে বেশ কিছুটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে BYD ৷

Tesla র তরফে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2025 সালে 1.64 মিলিয়ন EV বিক্রি করেছে সংস্থাটি ৷ যা 2024 সালের তুলনায় 9 শতাংশ কম ৷ অন্য়দিকে BYD 2025 সালে বিক্রি করেছে 2.26 মিলিয়ন গাড়ি ৷ ফলে 2025 সালে EV বিক্রির নীরিখে প্রথম স্থানে রয়েছে BYD এবং দ্বিতীয় স্থানে Tesla ৷

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একপ্রকার Tesla র হয়ে মার্কেটিং করেছিলেন ৷ গত বছর একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প ৷ সেখানে বলেছিলেন, আগামী দিনে তিনি একটি টেসলা কিনবেন ৷ যদিও কোনও বেসরকারি সংস্থার গাড়ি কেনার অনুমোদন মার্কিন প্রেসিডেন্টের রয়েছে কিনা সে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল ৷ কিন্তু ট্রাম্পের এই হঠাৎ ঘোষণার পরও টেসলা বিক্রিতে জোয়ার আসেনি ৷

গত বছর শেষ তথা চতুর্থ ত্রৈমাসিকে Tesla বিক্রি হয়েছে 418227 ইউনিট ৷ যেখানে সংস্থার তরফে লক্ষমাত্রা নেওয়া হয়েছিল 4 লাখ 40 হাজার ইউনিট ৷ এবং প্রাথমিকভাবে ধারণা সেপ্টেম্বরে যেহেতু ট্রাম্প বিপুল হারে ট্যাক্স বৃদ্ধি করে তার জন্যই হটাৎ করে টেসলার বিক্রিতে ধস ৷ এমনকি শুক্রবার টেসলার স্টকও 2.6 শতাংশ কমে 438.07 মার্কিন ডলারে দাঁড়িয়েছে ৷

শেষ ত্রৈমাসেকে মূলত Model Y এবং Model 3 র বিক্রি অনেকেটাই কমেছে বলে রিপোর্টে প্রকাশ ৷ যদিও এই দুটি মডেলই গত বছরের অক্টোবরে ইলন মাস্ক নিজেই লঞ্চ করেন ৷ এদিকে অস্টিনে Tesla robotaxi ফিচার আপডেট করেছে ৷ এটি মূলত গাড়ির একটি সেফটি ফিচার বলা যেতে পারে ৷ EV তে কোনও সমস্যা হলে তা robotaxi ডিটেক্ট করতে পারবে ৷

বিক্রি কমলেও ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে থাকতে এলন মাস্কেস খুব একটা সমস্যা হবে না তা একপ্রকার স্পষ্ট ৷ কারণ 6 নভেম্বর অস্টিনে সংস্থার শেয়ার হোল্ডারদের নিয়ে একটি বাৎসরিক বৈঠক হয় ৷ সেখানে 75 শতাংশের বেশি শেয়ারহোল্ডার মাস্কের বোনাস বৃদ্ধির পক্ষে সায় দেয় ৷ এর ফলে আগামী দশকের মধ্যে 1 ট্রিলিয়ান মার্কিন ডলার স্টকের অধিকারী হতে চলেছেন তিনি ৷

Read More - গুরগাঁওয়ে চালু হল Tesla Centre, কী কী সুবিধা পাবেন Tesla ব্য়বহারকারীরা?