ETV Bharat / technology

ডাইরি এখন আউট, নোট নেওয়ার জন্য সঙ্গে রাখুন TCL Note A1 Nxtpaper ; ডিজিট্যাল পেন্টিংও সম্ভব

TCL Note A1 Nxtpaper : প্রসেসিং ইউনিটে রয়েছে MediaTek G100 চিপসেট ৷ এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে ৷

TCL launched TCL Note A1 Nxtpaper globally
TCL Note A1 Nxtpaper লঞ্চ হল গোটা বিশ্বে (ছবি - tcl.com)
author img

By ETV Bharat Tech Team

Published : December 31, 2025 at 1:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : TCL গ্লোবাল বাজারে লঞ্চ করল তাদের TCL Note A1 Nxtpaper ৷ ডিজিট্যাল রিডার, ডিজিট্যাল রাইটার এবং ক্রিয়েটরদের জন্য যা খুবই প্রয়োজনীয় ডিভাইস হবে বলে মনে করা হচ্ছে ৷ এই e-note ডিভাইসে রয়েছে 11.5 ইঞ্চির ডিসপ্লে, 120 hz রিফ্রেস রেট ৷ প্রসেসিং ইউনিটে রয়েছে MediaTek G100 চিপসেট ৷ এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে ৷ 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ৷ এরসঙ্গে থাকছে একটি TCL's Pen Pro stylus ৷ একাধিক AI টুল এই e-notebook টিতে সাপোর্ট করবে ৷ এরসঙ্গে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ৷

TCL Note A1 Nxtpaper Price

লঞ্চ হলেও এখনও এই ডিভাইসটি বিক্রি শুরু হয়নি ৷ তবে প্রি-অর্ডার করতে পারবেন ৷ শুধুমাত্র US ক্রেতারা বর্তমানে হাতে পাবেন ৷ এর দাম রাখা হয়েছে 419 মার্কিন ডলার ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 37 হাজার 700 টাকা ৷ তবে কবে থেকে এই ডিভাইসটি বিক্রি শুরু হবে তা জানানো হয়নি ৷

TCL Note A1 Nxtpaper Specifications

TCL Note A1 Nxtpaper এ দেওয়া হয়েছে 11.5 ইঞ্চির ক্য়ানভাস কালার ডিসপ্লে ৷ রেজলিউশন 1440 X 2200 পিক্সেল ৷ রিফ্রেস রেট 120hz, এবং অ্য়াসপেক্ট রেশিও 3 : 2 ৷ 300 নিটস অফ পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ৷ যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি পুরোপুরি Nxtpaper ইনহাউস তৈরি করা ৷

নোট নেওয়া থেকে কোনও ডিজিট্যাল স্কেচ তৈরি পর্যন্ত সবকিছুই সম্ভব এই ডিভাইসের মধ্যে ৷ ব্যবহার করা হয়েছে T-Pen Pro Stylus ৷ যার ল্যাটেন্সি 5 মিলি সেকেন্ডেরও কম ৷ অর্থাৎ কোনও স্কেচ তৈরির করার সময় বা নোট নেওয়ার সময় কোনও বিলম্ব (Delay) নজরে আসবে না ৷ 8192 লেভেল পর্যন্ত প্রেসার গ্রহণ করতে পারবে ৷ 256 GB স্টোরেজ দেওয়া হয়েছে ৷ অর্থাৎ অতি দ্রুত স্টোরেজ পূর্ণ হওয়ার কোনও সম্ভাবনাই নেই ৷

13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে ৷ তবে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই ৷ এই ডিভাইসে রয়েছে Bluetooth, Pogo port এবং USB Type-C port ৷ ডুয়েল স্পিকার এবং আটটি মাইক্রোফোন অ্যারে দেওয়া হয়েছে ৷

Read More - আর কোনও অশ্লীল কন্টেন্ট থাকবে না সোশ্যাল মিডিয়ায় , বড় নির্দেশিকা জারি করল কেন্দ্র