আপডেটেড ডিজাইন, LED হেডল্যাম্প ! 2026 এ লঞ্চ হচ্ছে ব্র্য়ান্ড নিউ TATA Punch
2026 Tata Punch : এছাড়াও Punch EV-র সঙ্গেও বেশ কিছু মিল রয়েছে ৷ ওই দুটি গাড়ির সঙ্গে সামঞ্জস্য ৷

Published : January 7, 2026 at 5:02 PM IST
হায়দরাবাদ : নতুন বছরে Punch-এর একটি নতুন মডেল করতে চলেছে Tata ৷ 13 জানুয়ারি নতুন এই মডেলটি লঞ্চ হবে ৷ তার আগেই নতুন এই মডেলটির একাধিক ফিচার লঞ্চ হল ৷ এক্সটেরিয়র, ইন্টেরিওর, এবং ইঞ্জিনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷
2026 Tata Punch: Exterior Design
নতুন Punch-এর যে মডেলটি লঞ্চ করা হবে সেখানে Altroz থেকে কয়েকটি বিষয় ধার করা হয়েছে ৷ এছাড়াও Punch EV-র সঙ্গেও বেশ কিছু মিল রয়েছে ৷ ওই দুটি গাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে LED DRLs এবং একটি স্লিক ব্ল্য়াক ডিজাইন দেওয়া হয়েছে নতুন মডেলটিতে ৷ বাম্পারে দেওয়া হয়েছে ব্ল্য়াক ক্লাডিং ৷ এর ফলে গাড়িতে চাঙ্কি লুক এসেছে ৷ এবং ইঞ্জিনে ভালোভাবে হাওয়া যাতায়াতের জন্য একটি এয়ারড্যাম দেওয়া হয়েছে ৷ হেডল্যাম্পে হ্যালোজেন লাইটের পরিবর্তে LED আলো দেওয়া হয়েছে ৷ ফ্রন্টে একটি সিলভার স্কিড প্লেট দেওয়া হয়েছে ৷
সাইড প্রোফাইলে খুব একটা পরিবর্তন আনা হয়নি ৷ শুধুমাত্র 16 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে ৷ ব্রান্ড নিউ কানেক্টেড LED টেল ল্যাম্প এবং রিস্টাইল রিয়ার বাম্পার রাউন্ড অফ ডিজাইন দেওয়া হয়েছে ৷
2026 Tata Punch: Interior Design
এক্সটেরিয়রের পাশাপাশি ইন্টেরিওয়রের ক্ষেত্রেও মোট 5টি ছোটোখাটো পরিবর্তন করা হয়েছে ৷ তারমধ্যে রয়েছে -
- 1) 2 স্পোক স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে ৷ দেওয়া হয়েছে TATA লোগো ৷
- 2) Touch নির্ভর Air-Con Control দেওয়া হয়েছে ৷ এরসঙ্গে ফ্য়ান স্পিড কন্ট্রোলের জন্য টগেল দেওয়া হয়েছে ৷
- 3) নতুন সিট, সঙ্গে গ্রে এবং নীল রঙের আপহোলস্ট্রে দেওয়া হয়েছে ৷
- 4) 7 ইঞ্চির ডিজিট্যাল ড্রাইভার ডিসপ্লে দেওয়া হয়েছে ৷
- 5) 10.25 ইঞ্চির একটি ইনফোটেনমেন্ট ডিসপ্লে দেওয়া হয়েছে ৷
2026 Tata Punch: Engine Options
ইঞ্জিনে বড় আপডেট দেওয়া হয়েছে নতুন এই মডেলটিতে ৷ 1.2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে ৷ এছাড়াও 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে ৷
| Engine | 1.2-litre petrol | 1.2-litre petrol with CNG | 1.2-litre turbo petrol (New) |
| Power | 88 PS | 73.5 PS | 120 PS^ |
| Torque | 115 Nm | 103 Nm | 170 Nm^ |
| Transmission | 5-speed manual/5-speed AMT* | 5-speed manual | 6-speed manual |
2026 Tata Punch: Expected Price And Rivals
Tata Punch 2026 এর এক্স শোরুম দাম হতে পারে 6 লাখ টাকার আশপাশে ৷ এবং এই গাড়িটির প্রতিদ্বন্দ্বী গাড়ি Hyundai Exter, Citroen C3, Renault Kiger, Maruti Fronx/Toyota Taisor, Nissan Magnite এবং Maruti Ignis.

