ETV Bharat / technology

ডাটা সেন্টারের তৈরির জেরে বিদ্যুৎ ঘাটতি তৈরির সম্ভাবনা, বড়সড় পদক্ষেপ Elon Musk -এর

নতুন কারখানাটি তৈরি হবে Texas-এর Bastrop-এ, যা Austin থেকে প্রায় 48 কিলোমিটার পূর্বে। সেখানে SpaceX-এর একটি Starlink manufacturing plant ইতিমধ্যেই রয়েছে।

Spacex To Set Up Turbine Blade Foundry In Texas To Meet AI Power Demand
ফাইল ফটো (ছবি - AP)
author img

By ETV Bharat Tech Team

Published : September 1, 2026 at 5:16 PM IST

3 Min Read
Choose ETV Bharat

Iহায়দরাবাদ : বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ডেটা সেন্টারের সংখ্যা বাড়ছে ৷ আর সেই কারণে বাড়ছে বিদ্যুতের চাহিদাও ৷ এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা মেটাতে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে SpaceX। সংস্থার CEO Elon Musk জানিয়েছেন, এবার থেকে সংস্থাটি নিজে থেকেই গ্যাস টারবাইনের ব্লেড ও ভেন তৈরি করবে ৷ এবং এর জন্য একটি বিশেষ in-house foundry বা নিজস্ব কারখানা তৈরি করছে SpaceX।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-(অতীতের টুইটার)-এ এই পরিকল্পনার কথা জানিয়েছেন Musk। এই বিষয়ে তাঁর বক্তব্য, SpaceX এবং Tesla দ্রুত সৌর প্যানেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও আগামী কয়েক বছর বিদ্যুতের চাহিদা মেটাতে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন থেকেই যাবে। সেই সেই কারণেই গ্যাস টারবাইন তৈরির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করতে চাইছে SpaceX।

কী সমস্যা রয়েছে ?

গ্যাস টারবাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ব্লেড এবং ভেনস । এগুলি তৈরির জন্য বিশেষ ধরনের casting প্রযুক্তি এবং অত্যন্ত উন্নত উৎপাদন পরিকাঠামো দরকার । বর্তমানে এই ধরনের উচ্চমানের যন্ত্রাংশ তৈরি করতে পারে এমন বিশেষ foundry বা কারখানার সংখ্যা খুবই কম।

Musk-এর দাবি, এই ব্লেড ও ভেনের casting-ই বর্তমানে natural gas turbine উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় bottleneck। SpaceX নিজেরাই casting শুরু করলে নতুন natural gas turbine বিদ্যুৎ উৎপাদনের জন্য চালু করার সময় সর্বোচ্চ 18 মাস পর্যন্ত কমানো সম্ভব হতে পারে। এর ফলে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মত Musk এর ।

কোথায় তৈরি হবে SpaceX-এর নতুন কারখানা ?

নতুন কারখানাটি তৈরি হবে Texas-এর Bastrop-এ, যা Austin থেকে প্রায় 48 কিলোমিটার পূর্বে। সেখানে SpaceX-এর একটি Starlink manufacturing plant ইতিমধ্যেই রয়েছে। তার কাছেই নতুন foundry তৈরির পরিকল্পনা করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, 2026 সালের মার্চ থেকে জুনের মধ্যে ওই এলাকায় কারখানা করার জন্য 830 একর জমি অধিগ্রহণ করা হয়েছে ৷

একই কারখানায় মহাকাশ ও AI-এর কাজ?

এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। Morgan Stanley-এর analyst Adam Jonas আগস্টের একটি রিপোর্টে উল্লেখ করেছেন, SpaceX-এর Raptor rocket engine-এর turbine pump casting এবং ডেটা সেন্টারের gas turbine-এর airfoil components তৈরিতে একই ধরনের alloy এবং furnace ব্যবহার করা যায়।

এর ফলে একটি foundry-তেই মহাকাশ প্রযুক্তি এবং AI-ভিত্তিক ডাটা সেন্টার— দুই ক্ষেত্রের জন্য যন্ত্রাংশ তৈরি করা সম্ভব হতে পারে। এতে কারখানার fixed cost-ও দুই ব্যবসার মধ্যে ভাগ করে নেওয়া যাবে।

কতটা তাপ সহ্য করতে হবে এই যন্ত্রাংশকে?

Bastrop-এর নতুন কারখানায় single-crystal nickel-superalloy দিয়ে তৈরি যন্ত্রাংশ casting করার পরিকল্পনা রয়েছে। টারবাইনের সবচেয়ে গরম অংশে এই উপাদানগুলিকে প্রায় 1650 থেকে 1980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়।

এই ধরনের উচ্চমানের turbine components তৈরি করতে পারে এমন বিশেষায়িত global foundry-গুলির অধিকাংশই ইতিমধ্যে 2029-30 সাল পর্যন্ত বুকড বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন বিদ্যুৎ প্রকল্পগুলির ক্ষেত্রেও বড় ব্যাকলগ তৈরি হয়েছে।

Read More - ভারতেও চালু হবে Starlink স্যাটেলাইট ইন্টারনেট, কীভাবে কাজ করে এই প্রযুক্তি ?