ETV Bharat / technology

কেন্দ্রের নির্দেশ মেনে 3500 কন্টেন্ট ও 600 অ্য়াকাউন্ট ব্লক করল মাস্কের সংস্থা X, কারণ কী?

X Platform : এলন মাস্কের সংস্থা জানিয়েছে তারা কোনওরকম খারাপ বা অশ্লীল কন্টেন্ট এই প্ল্যাটফর্মে জায়গা দেবে না ৷

Social media platform X
কেন্দ্রের নির্দেশ মেনে 3500 কন্টেন্ট ও 600 অ্য়াকাউন্ট ব্লক করল মাস্কের সংস্থা X (ছবি- Etv bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : January 11, 2026 at 8:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : কেন্দ্রীয় সরকারের চিঠি পেয়েই নড়েচড়ে বসল মাইক্রোব্লগিং প্ল্য়াটফর্ম X (আগের নাম টুইটার) ৷ প্রায় 3500 অশ্লীল, অবমাননাকর কন্টেন্ট পুরোপুরি মুছে ফেলেছে তারা ৷ এছাড়াও 600 টি X অ্য়াকাউন্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছে ৷ সংবাদসংস্থা PTI এই খবর জানিয়েছে ৷ এই বিষয়ে এলন মাস্কের সংস্থা জানিয়েছে তারা কোনওরকম খারাপ বা অশ্লীল কন্টেন্ট এই প্ল্যাটফর্মে জায়গা দেবে না ৷

মহিলাদের AI জেনারেটেড অশ্লীল কন্টেন্ট তৈরি ও এডিট করে আপলোড ও শেয়ার করা হচ্ছে X প্ল্য়াটফর্মে ৷ এবং তারমধ্যে অধিকাংশ কন্টেন্টই গ্রোক AI দিয়ে তৈরি করা ৷ কেন্দ্রীয় সরকারের তরফে X কে এই বিষয়ে একটি চিঠি লেখা হয় ৷ অভিযোগ করা হয়, ওই কন্টেন্টগুলির মাধ্যমে মহিলাদের সম্মানহানী হচ্ছে ৷ সেই কারণে অতি দ্রুত ওই কন্টেন্টগুলি বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয় ৷ পাশাপাশি জানানো হয়, X অশ্লীল কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ সবকিছুর জন্য 72 ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় X -কে ৷

এরপর আজ অর্থাৎ রবিবার এক্সের তরফে জানানো হয়, তারা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে 3500 অশ্লীল ও অমাননাকর কন্টেন্ট পুরোপুরি সরিয়ে দিয়েছে ৷ এবং 600 টি X অ্য়াকাউন্ট বন্ধ করেছে ৷ আগামীদিনেও এই ধরনের কন্টেন্টের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে ৷ তাদের বক্তব্য, শুধু অশ্লীল কন্টেন্ট নয়, শিশুদের যৌন ছবি, এবং অবৈধ যেকোনও ছবিই তারা সরিয়ে দেবে ৷ ভারত সরকারের য৷বতীয় নিয়ম মেনে চলবে তারা ৷

এদিকে X (অতীতের Twitter)-এর চ্যাটবট Grok-এর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এবার থেকে AI এর মাধ্যমে নগ্ন ছবি তৈরি করা যাবে না গ্রোক-এ ৷ এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে ৷

শুক্রবার গ্রোকের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র যাঁরা টাকা দিয়ে সাবস্ক্রিপশন প্ল্যান কিনেছেন তাঁরাই শুধুমাত্র X হ্যান্ডেলে গ্রোকের মাধ্যমে ছবি তৈরি এবং ছবি এডিটিংয়ের ফিচার ব্যবহার করতে পারবেন ৷ কারণ এতদিন পর্যন্ত X পোস্টের থ্রেডে সরাসরি কোনও ছবি এডিট করে তা অবমাননাকর তৈরি করা সম্ভব হতো এবং সেই ছবি শেয়ার করাও যেত কোনও অনুমতি ছাড়াই ৷ কিন্তু এবার শুধুমাত্র সাবস্ক্রাইবাররা এই সুবিধা পাবেন ৷ অর্থাৎ বিনামূল্যে যারা গ্রোক বা X ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই সুবিধা থাকবে না ৷

Read more - কেন্দ্রের চিঠি পেয়েই তৎপর 'X', কোনও আপত্তিকর ছবি তৈরি করা যাবে না Grok AI -এ