ETV Bharat / technology

গিজার কিনবেন ভাবছেন ? এই 5 টি বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন

Smart Geyser buying guide : বাড়িতে একটা গিজার থাকলে প্রয়োজনীয় জল গরম করার ঝামেলা থাকে না ৷ শুধু একটা সুইচ দেওয়ার অপেক্ষা ৷

Smart Geyser buying guide
গিজার কেনার টিপস (ছবি- Etv Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : November 15, 2025 at 10:54 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : শীত এসেই গেছে ৷ গরম পোশাকও পরা শুরু করেছেন প্রায় সবাই ৷ আর এইসময় সবথেকে পীরাদায়ক হল ঠান্ডা জলে স্নান ৷ দৈনন্দিন এই কাজটিকে অনেকেই কঠিন বলে মনে করেন ৷ তবে এই সমস্যার সমাধান করে দিতে পারে একটি সাধারণ গিজার ৷

বাড়িতে একটা গিজার থাকলে প্রয়োজনীয় জল গরম করার ঝামেলা থাকে না ৷ শুধু একটা সুইচ দেওয়ার অপেক্ষা ৷ কয়েক মিনিটের মধ্যেই বালতি ভর্তি গরম জল রেডি ৷

তাহলে কি এবার বাড়িতে একটা গিজার লাগানোর প্ল্য়ান করছেন ? কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন গিজার কিনবেন? কোনটা আপনার বাড়ির জন্য বেস্ট হবে? আর সেই চিন্তা নেই ৷ কারণ এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী গিজার কেনার আগে কী কী দেখবেন ৷

প্রথমেই জানিয়ে রাখা দরকার, যত সময় এগিয়েছে ততই প্রযুক্তিগতভাবে উন্নতি হয়েছে গিজার ৷ আগে সাধারণ ট্রেডিশনাল গিজারই প্রত্য়েকের বাড়িতে থাকত ৷ কিন্তু বর্তমানে স্মার্ট গিজার লঞ্চ করেছে বেশ কয়েকটি সংস্থা ৷ এর ফলে টেম্পারাচার কন্ট্রোল, মোবাইল অ্য়াপ কন্ট্রোল ইত্য়াদি সুবিধা পাওয়া সম্ভব ৷ তাহলে কী কী মাথায় রাখবেন ?

বাজেট সেট

প্রথমে আপনার বাজেট সেট করুন ৷ অর্থাৎ কতটাকার মধ্যে আপনি গিজার কিনতে চাইছেন ৷ যদি কারণ স্মার্ট গিজারের দাম তুলনামূলক বেশি ৷ সুতরাং আপনার বাজেট যদি কম হয় তাহলে স্মার্ট গিজার কেনার কোনও প্রয়োজন নেই ৷

সঠিক জল ধারণ ক্ষমতা

আপনার বাড়ির সদস্য় সংখ্যার হিসেবে গিজার কেনার প্ল্য়ান করুন ৷ ধরে নেওয়া যাক আপনার বাড়িতে সদস্য 2জন ৷ সেক্ষেত্রে আপনার সর্বাধিক 5 লিটারের গিজার কিনলেই যথেষ্ট ৷ অন্যদিকে যদি বাড়ির সদস্যসংখ্যা হয় 10 বা তারও বেশি সেক্ষেত্রে 5 লিটারের গিজার কিনলে কোনও সুরাহা হবে না ৷ প্রয়োজনে গরম জল নাও পেতে পারেন ৷

এনার্জি এফিসিয়েন্সি গিজার বেছে নিন

ফাইভ স্টার রেটেড গিজার কেনা সবথেকে সুবিধাজনক ৷ কারণ এই ধরনের গিজারে বিদ্যুৎ কম খরচ হয়, ফলে বিলও আসে কম ৷ তবে ফাইভ স্টার রেটিং গিজারের দাম তুলনামূলক বেশি হয় ৷

সেফটি ফিচার

গিজারে জল থাকে, এবং জল যেহেতু বিদ্যুতের সুপরিবাহী সেই কারণে কিছু ভুল হলেই বড় বিপদ হতে পারে ৷ সেরণে বর্তমানে অনেক কোম্পানিই একাধিক ইনবিল্ড সেফটি ফিচার অ্য়াড করছে ৷ গিজার কেনার আগে অবশ্যই সেফটি ফিচার দেখা জরুরি ৷

ওয়ারেন্টি সাপোর্ট

প্রতিটি প্রডাক্টে ওয়ারেন্টি থাকা প্রয়োজন ৷ কারণ এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রডাক্টে কোনও সমস্যা তৈরি হলে কোনও খরচ ছাড়াই রিপেয়াপ করে দেয় ৷ সেই কারণে আপনি যে গিজারটি কিনবেন দেখে নেবেন তার ওয়ারেন্টি পিরিয়ড কত দিনের ৷ কারণ তার মধ্যে সমস্যা তৈরি হলে প্রডাক্টটি সারাই করতে কোনও খরচ করতে হবে না ৷ এর পাশাপাশি অনেক সংস্থা ডোরস্টেপ ওয়ারেন্টি দেয় ৷ ফলে প্রডাক্টটি অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না ৷ সংস্থার টেকনিশিয়ান আপনার বাড়িতে পৌঁছে প্রডাক্টটি সারাই করে দেবে ৷

Read More- উৎক্ষেপণ সফল বেজোসের ব্লু অরিজিনের, মঙ্গলের উপর চালাবে গবেষণা