ETV Bharat / technology

ভারতেও শুরু হল ড্রোন ডেলিভারি, কয়েক ঘণ্টাতেই পার্সেল পৌঁছে দেবে গুরগাঁওয়ের এই সংস্থা

Sky Air Mobility র তরফে জানানো হয়েছে, ড্রোন এবং AI দ্বারা পরিচালিত রোবটের মাধ্যমে কাজটি করা হবে ৷

Skye Air Launches India s First AI Powered Autonomous Drone Delivery in Gurugram
ড্রোন ডেলিভারি গুরগাঁওতে (ছবি - Sky Air Mobility)
author img

By ETV Bharat Tech Team

Published : February 24, 2026 at 4:19 PM IST

2 Min Read
Choose ETV Bharat

গুরগাঁও, 24 ফেব্রুয়ারি : ডেলিভারির জন্য আর দিনের পর দিন অপেক্ষা করার প্রয়োজন নেই ৷ প্রত্যন্ত এলাকা হলেও অর্ডার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আপনার কাছে পৌঁছে যেতে পারে পার্সেল ৷ সৌজন্যে ড্রোন ডেলিভারি ৷ ভারতের সর্বপ্রথম ড্রোন ডেলিভারি সংস্থা হিসেবে গুরগাঁওয়ের আকাশপথে ডেলিভারি শুরু করল Skye Air Mobility ৷ সংস্থাটির সদর দফতরও গুরগাঁও-এ ৷ প্রায় আড়াই বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় ড্রোন ডেলিভারি দিয়েছে তারা ৷ এবার ওই পরিষেবা শুরু করল হরিয়ানার এই শহরে ৷ তবে প্রাথমিকভাবে কয়েকটি জায়গায় এই পরিষেবা পাওয়া যাবে ৷

Sky Air Mobility র তরফে জানানো হয়েছে, ড্রোন এবং AI দ্বারা পরিচালিত রোবটের মাধ্যমে কাজটি করা হবে ৷ ইতিমধ্যে বিভিন্ন পার্বত্য দূর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে ডেলিভারি করেছে তারা ৷ এবার গুরগাঁও-এর মতো মর্ডান শহরেও ড্রোন ডেলিভারি শুরু করল সংস্থাটি ৷ আগামীদিনে দেশের বিভিন্ন শহরে এবং পরবর্তীতে বিশ্বব্যাপী পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে Sky Air Mobility ৷

সংস্থার CEO অঙ্কিত কুমার বলেন, "বিগত আড়াই বছর ধরে আমরা 3.6 মিলিয়ন ডেলিভারি করেছি ৷ পুরোটাই হয়েছে ড্রোনের মাধ্যমে ৷ এর ফলে আমরা 1000 টন কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গমন কমানো সম্ভব হয়েছে ৷" এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে আরও শহরে এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷

Skye Air Launches India s First AI Powered Autonomous Drone Delivery in Gurugram
সংস্থার দুই কর্তা (ছবি- ANI)

কীভাবে ড্রোন ডেলিভারি হয় ?

ড্রোন ডেলিভারির ক্ষেত্রে মূলত একটি অ্যারাইভ পয়েন্ট ও একটি ডিপার্চার পয়েন্ট থাকে ৷ অ্যারাইভ পয়েন্টে বসানো থাকে একটি মেলবক্স ৷ ডিপার্চার পয়েন্ট থেকে যেকোনও প্রডাক্ট ড্রোনে চাপিয়ে নির্দিষ্ট অ্যারাইভ পয়েন্টে পাঠিয়ে দেওয়া হয় ৷ সেখানে থাকা মেলবক্সে ওই প্রডাক্টটি ডেলিভারি দেয় ড্রোন ৷ যেহেতু পুরো প্রক্রিয়াটি AI নিয়ন্ত্রণাধীন, সেই কারণে কোনও ব্যক্তির এক্ষেত্রে প্রয়োজন হয় না ৷ পুরোটাই স্বনিয়ন্ত্রিত ৷ এরপর ওই মেলবক্স থেকে অপর এক ডেলিভারি এজেন্ট পার্সেলটি সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় ডেলিভারি দেয় ৷

এই পরিষেবার জন্য Arrive AI এবং Ottonomy নামে দুটি আমেরিকান সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে Skye Air Mobility ৷ এরসঙ্গে Autonomy- নামে আরও একটি সংস্থার সাহায্য নিচ্ছে তারা ৷ এই সংস্থাটি মূলত OTP সিকিউরিটি দিয়ে সহায়তা করছে ৷

Skye Air Launches India s First AI Powered Autonomous Drone Delivery in Gurugram
মেলবক্সে ডেলিভারি দিচ্ছে ড্রোন (ছবি - Sky Air Mobility)

খুব শীঘ্রই গুরগাঁও-এর সব লোকেশনে এই সুবিধা পাওয়া যাবে ৷ এরসঙ্গে ভারতের অন্য শহরগুলিতেও মিলবে এই সুবিধা ৷ এমনটাই জানিয়েছেন সংস্থার CEO অঙ্কিত ৷ গত বছর ভারতীয় পোস্টের সঙ্গে কোলাবোরেশন করে সংস্থাটি ৷ এরফলে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে পরিষেবা দিতে শুরু করেছে তারা ৷

Read More - Snapdragon 8 Gen 5 এবং 144Hz Display, মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার ; লঞ্চ হল iQOO 15R