ETV Bharat / technology

SIR in West Bengal: অনলাইনে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন কীভাবে ? Step by Step গাইড

SIR in West Bengal : নিজের বা পরিবারের সদস্যদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা তা জানার জন্য https://www.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷

How to check Your name in Final Voter list online
নাম খোঁজার পদ্ধতি (ছবি- Etv Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : February 28, 2026 at 1:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ফেব্রুয়ারি : শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার অর্থাৎ 28 ফেব্রুয়ারি প্রকাশিত হল SIR এর চূড়ান্ত ভোটার তালিকা ৷ অফলাইনে দেখার জন্য স্থানীয় এলাকার BLO ও রাজনৈতিক দলগুলির কাছে তালিকা পাওয়া যাবে ৷ কিন্তু অনলাইনেও চূড়ান্ত তালিকা দেখার সুযোগ রয়েছে ৷ কিন্তু কীভাবে দেখবেন ? এই প্রতিবেদনে জেনে নিন ওয়েবসাইট ও অ্যাপে চূড়ান্ত ভোটার তালিকা দেখার পদ্ধতি ৷

ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে চূড়ান্ত ভোটার তালিকা দেখবেন ?

নিজের বা পরিবারের সদস্যদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা তা জানার জন্য https://www.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ অথবা এই লিঙ্কে (Link) ক্লিক করুন ৷

How to check Your name in Final Voter list online
এই পোর্টালে নাম খুঁজতে হবে (ছবি- Etv Bharat)

Step by Step Guide

  1. প্রথমে https://www.eci.gov.in ওয়েবপেজ ওপেন করুন ৷
  2. সেখানে ভোটার সার্ভিসেস-এ ক্লিক করুন ৷
  3. পেজটি ওপেন হলে সেখানে Search Your Name in Voter List অপশন দেখা যাবে ৷
  4. ওই অপশনে ক্লিক করতে হবে ৷
  5. নতুন একটি পেজ ওপেন হবে ৷ যেখানে তিনটি অপশন দেখা যাবে ৷ 1) Search by EPIC, 2) Search by Details এবং 3) Search by Mobile ৷

এখানে সার্চ অপশনে নাম খোঁজায় নিয়ম জেনে নিন-

  • Search by Epic ক্লিক করলে-

একটি পেজ ওপেন হবে ৷ সেখানে Epic নম্বর দিতে হবে এবং তার সঙ্গে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে ৷

  • Search By Detail -এ ক্লিক করলে-

একটি পেজ ওপেন হবে ৷ যেখানে নাম, রিলেটিভের নাম, বয়স, জন্ম তারিখ, বিধানসভা সহ একাধিক তথ্য উল্লেখ করতে হবে ৷ এবং তারসঙ্গে ক্যাপচা দিতে হবে ৷

  • Search By Mobile

এই অপশনে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে ৷ এবং তারসঙ্গে ক্যাপচা দিতে হবে ৷

How to check Your name in Final Voter list online
এই অপশন দেখতে পাবেন (ছবি- Etv Bharat)

App এর ক্ষেত্রেও নাম দেখার পদ্ধতি একই ৷ তবে তারজন্য ECI এর নির্দিষ্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷

  1. প্রথমে PlayStore অথবা AppStore থেকে ECINET অ্যাপটি ডাউনলোড করতে হবে ৷
  2. সেখানে চতুর্থ অপশনটি রয়েছে Search Your Name in Voter List ৷
  3. এরপর নতুন যে পেজটি ওপেন হবে সেখানে একইভাবে ওয়েবসাইটের মতো তিনটি অপশন থাকবে ৷ এবং পছন্দের অপশন বেছে নিতে হবে ব্যবহারকারীকে ৷

সব তথ্য সঠিক হলে এবং ক্যাপচা ম্যাচ করলে নাম দেখা যাবে ৷

Read More - নির্ধারিত সময়ের আগেই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, নাম খুঁজবেন কীভাবে ?